Guru Nakshatra Parivartan: ১৯ অগাস্ট অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির গমন, ভাগ্য খুলবে ৪ রাশির

Guru Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা গুরু গ্রহকে জ্ঞান, শিক্ষা, অর্থ, সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। এ বার তাঁর নক্ষত্র পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন জ্যোতিষীয় হিসাব। ১৯  অগাস্ট ২০২৬ থেকে গুরু আশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন।

Advertisement
১৯ অগাস্ট অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির গমন, ভাগ্য খুলবে ৪ রাশির ১৯  অগাস্ট ২০২৬ থেকে গুরু আশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন।
হাইলাইটস
  • গুরু গ্রহকে জ্ঞান, শিক্ষা, অর্থ, সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক বলে মনে করা হয়।
  • এবার তাঁর নক্ষত্র পরিবর্তন।
  • ১৯  অগাস্ট ২০২৬ থেকে গুরু আশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন।

Guru Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা গুরু গ্রহকে জ্ঞান, শিক্ষা, অর্থ, সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। এবার তাঁর নক্ষত্র পরিবর্তন। ১৯  অগাস্ট ২০২৬ থেকে গুরু আশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন। আশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, গুরুর এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব কয়েকটি রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে ইতিবাচক হতে পারে। বিশেষ করে মিথুন, কর্কট, ধনু এবং মীন; এই চার রাশির জাতকদের জন্য সময়টি ভাল যেতে পারে বলে জ্যোতিষীয় মত। চাকরি, ব্যবসা, অর্থ এবং আটকে থাকা কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পড়াশোনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সময়টি অনুকূল হতে পারে বলে মনে করা হচ্ছে।

মিথুন: আটকে থাকা কাজে গতি, বাড়তে পারে আয়
গুরুর আশ্লেষা নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে ভাল হতে পারে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে সেটি ফের এগোতে পারে। পাশাপাশি আয় বাড়ানোর নতুন পথও খুলতে পারে বলে জ্যোতিষীয় গণনা।

ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কোনও বড় চুক্তি, ব্যবসায়িক সমঝোতা বা গুরুত্বপূর্ণ ডিল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়েও ইতিবাচক ফল পাওয়ার আশা রয়েছে।

কর্কট: কমবে চিন্তা, আসতে পারে সুখবর
কর্কট রাশির জাতকদের জন্য গুরুর নক্ষত্র পরিবর্তন বেশ কিছু সমস্যার থেকে স্বস্তি দিতে পারে। মানসিক চাপ কমতে পারে। জীবনযাত্রায় সুখ-সুবিধাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে এই সময়টি কাজে লাগানো যেতে পারে। চাকরি কিংবা ব্যক্তিগত জীবন; দুই ক্ষেত্রেই ভাল খবর আসার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসায় আত্মবিশ্বাসও বাড়তে পারে।

ধনু: চাকরি-ব্যবসায় নতুন দরজা
ধনু রাশির জাতকদের জন্য আশ্লেষা নক্ষত্রে গুরুর প্রবেশ সাফল্যের নতুন সুযোগ নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে ভাবা কোনও পরিকল্পনা এ বার বাস্তবে রূপ দেওয়ার সুযোগ মিলতে পারে।

Advertisement

ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। ব্যবসার কাজ বাড়তে পারে, নতুন প্রকল্প হাতে আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও ভাল রিটার্ন পাওয়ার আশা করছেন জ্যোতিষীরা।

মীন: আর্থিক দিক থেকে সুসময়
মীন রাশির জাতকদের জন্য গুরুর নক্ষত্র পরিবর্তন আর্থিক ভাবে ভাল সময়ের ইঙ্গিত দিচ্ছে বলে জ্যোতিষীয় মত। সরকারি কাজকর্মে কোনও বাধা থাকলে তা দূর হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজে সাফল্যও আসতে পারে।

ব্যবসায়ীরা সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন। নতুন প্রকল্প শুরু করার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে পরিবারে সুখের পরিবেশ বজায় থাকতে পারে। অর্থাৎ কাজ, টাকা এবং পরিবার; তিন দিক থেকেই পরিস্থিতি ধীরে ধীরে ভাল হওয়ার আশা রয়েছে।

 দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement