Guru Transit 2026: ১৯ তারিখ পর্যন্ত চাপ নেই, অগাস্টে ৪ রাশিকে আগলাবেন স্বয়ং দেবগুরু

Guru Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান পরিবর্তন মানুষের জীবন, কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। এবার সেই কারণেই আলোচনায় বৃহস্পতি। শ্রাবণের প্রথম সোমবার শনি-অধিষ্ঠিত পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করেছে বৃহস্পতি (গুরু)।

Advertisement
১৯ তারিখ পর্যন্ত চাপ নেই, অগাস্টে ৪ রাশিকে আগলাবেন স্বয়ং দেবগুরু শ্রাবণের প্রথম সোমবার শনি-অধিষ্ঠিত পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করেছে বৃহস্পতি (গুরু)।
হাইলাইটস
  • গ্রহের অবস্থান পরিবর্তন মানুষের জীবন, কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
  • পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করেছে বৃহস্পতি (গুরু)।
  • আগামী ১৯ অগাস্ট পর্যন্ত এই অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ।

Guru Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান পরিবর্তন মানুষের জীবন, কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। এবার সেই কারণেই আলোচনায় বৃহস্পতি। শ্রাবণের প্রথম সোমবার শনি-অধিষ্ঠিত পুষ্য নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করেছে বৃহস্পতি (গুরু)। জ্যোতিষীদের মতে, আগামী ১৯ অগাস্ট পর্যন্ত এই অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করবে। এই সময়ের মধ্যে চারটি রাশির জাতক-জাতিকারা অর্থ, কর্মজীবন এবং পারিবারিক জীবনে বিশেষ শুভ ফল পেতে পারেন বলে মত জ্যোতিষ বিশ্লেষকদের একাংশের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা এবং সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে শনি কর্ম, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতীক। তাই শনি-অধিষ্ঠিত পুষ্য নক্ষত্রে বৃহস্পতির অবস্থানকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে ‘নক্ষত্রের রাজা’ বলা হয়। বিশ্বাস করা হয়, এই নক্ষত্রে শুভ গ্রহের অবস্থান জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদিও এর প্রভাব সব ১২টি রাশির উপরই পড়বে, তবু বিশেষভাবে লাভবান হতে পারেন মেষ, মিথুন, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি: নতুন সুযোগ
মেষ রাশির জাতকদের জন্য এই সময়কে শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে নতুন দায়িত্ব বা ভালো সুযোগ মিলতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হওয়ার ইঙ্গিতও মিলছে। যাঁরা বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁরা এই সময়ে ইতিবাচক ফল পেতে পারেন বলে মত জ্যোতিষীদের।

মিথুন রাশি: আর্থিক স্বস্তি, পরিবারে সুখ
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই গোচর শুভ ফল নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের নানা সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। পারিবারিক অশান্তি কমতে পারে এবং পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে। আচমকা অর্থলাভের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা।

Advertisement

তুলা রাশি: পরিশ্রমের ফল মিলতে পারে
তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাস এই সময়ে অনেকটাই বাড়তে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ইতিবাচক ফল মিলতে পারে। চাকরি বা ব্যবসার কাজে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মানসিক শান্তিও বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি: সুখ-স্বাচ্ছন্দ্য ও অর্থভাগ্য
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ ইতিবাচক হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। চাকরিতে নতুন দায়িত্ব, পদোন্নতি কিংবা সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হতে পারে। অনেকেই বাড়ি, জমি বা গাড়ির মতো বড় সম্পদ কেনার পরিকল্পনা করতে পারেন। দীর্ঘদিনের আর্থিক চাপও অনেকটাই কমতে পারে বলে জ্যোতিষশাস্ত্রের একাংশের মত। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement