গুরু নক্ষত্র গোচর৪ জুলাই ২০২৬ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। এই দিন দুপুর ৩টে ৩৭ মিনিটে পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবে এই গ্রহ। ১৯ জুলাই পর্যন্ত গুরু এই নক্ষত্রেই থাকবে। আর পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি হল বুধ। যেই কারণে গুরুর এই নক্ষত্র গোচরে দারুণ সময় আসবে। ইনকাম বাড়বে। বিশেষ লাভ হবে ৪ রাশির। তাই দ্রুত সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
এই রাশির জন্য সেরার সেরা সময় কাটবে ৪ জুলাই থেকে। পরিবারের সঙ্গে চলা পুরনো বিবাদ মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। ছাত্রদের জন্যও সময়টা ভাল কাটবে। এই সময় কেরিয়ারে এগিয়ে যাবেন। উন্নতি কেউ আটকাতে পারবে না। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। বৃহস্পতির এই নক্ষত্র গোচরে পরিবারের সমস্যা মিটে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা সেরার সেরা কাটবে। বিনিয়োগের নতুন রাস্তা খুলে যাবে। কেরিয়ারে বিরাট সফল হবেন। এই সময় পুরনো সব ইচ্ছে পূরণ হবে। পরিশ্রমের পুরো ফল পাবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। পরিবার এই সময় সঙ্গে থাকবে। তাঁদের আশীর্বাদে বড় সব বিপর্যয় সামলে নিতে পারবেন। এছাড়া বন্ধুবান্ধবও অবশ্যই পাশে থাকবেন।
মীন রাশি
বৃহস্পতির এই নক্ষত্র গোচরে জুলাই মাসে এগিয়ে যাবে মীন রাশি। আপনাদের চাকরিতে বিরাট বড় প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় ইনকামও বাড়বে। টাকার অভাব দূর হয়ে যাবে। এছাড়া আয়ের নতুন স্রোত তৈরি হবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। টাকা বাঁচাতে পারবেন। এছাড়া এই সময় পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। তাই অহেতুক স্ট্রেস নেবেন না।
ধনু রাশি
এই গোচরে খুব ভাল সময় কাটবে ধনু রাশি। আপনারা বিনিয়োগের ক্ষেত্রে দারুণ সিদ্ধান্ত নেবেন। তার জন্য পরবর্তী সময় প্রচুর লাভ হবে। টাকার অভাব একবারে দূর হয়ে যাবে। এই সময় কেরিয়ারে সফল হবেন। পুরনো অনেক ইচ্ছেই এই সময় পূরণ হবে। গুরু গোচরে পরিশ্রমের ফল পাবেন। পরিবারের সঙ্গ পাবেন। এছাড়া বাবা-মা সহ সকল সদস্যদের শরীর ও স্বাস্থ্য ভাল থাকবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।