গুরু শুক্র যুতিজ্যোতিষ গণনা অনুসারে, এই সময় গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছে। আর ২ জুন গুরু কর্কট রাশিতে প্রবেশ করছে। গুরু গ্রহ এই স্থিতিতে ৩১ অক্টোবর পর্যন্ত থাকবে। আর ধন এবং ঐশ্বর্যের কারক শুক্র ৮ জুন এই রাশিতেই এন্ট্রি নেবে। তারপর ৪ জুলাই সিংহ রাশিতে যাবে। যার ফলে জুনে কর্কট রাশিতে তৈরি হচ্ছে গুরু এবং শুক্রের যুতি। এই যুতি কিছু রাশির জন্য ভীষণ ভাল সময় নিয়ে আসবে। এই সব রাশির জাতক এবং জাতিকাদের টাকার অভাব দূর হবে। মিটে যাবে সমস্যা। আর ঝটপট সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
কর্কট রাশির জন্য গুরু এবং শুক্রের যুতি আটকাতে দৈনিক আমদানি বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক স্থিতি বদলে যাবে। ভাগ্য সঙ্গ দেবে। ব্যবসায় বিরাট প্রোজেক্ট পেতে পারেন। টাকার অভাব মিটে যাবে। আর্থিক স্থিতি ফিরবে। সমাজিক জীবনে এগিয়ে যাবেন। সকলের প্রশংসা পাবেন। এই সময় বিবাহের সম্ভাবনা পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
তুলা রাশি
শুক্র রাশির জন্য এই সময়টা দারুণ কাটবে। ব্যবসায়ীরা এগিয়ে যাবেন। বড় প্রোজেক্ট পেতে পারেন। চাকরিতেও সমস্যা কেটে যাবে। মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে। সমাজ সেবা করার সুযোগ পাবেন। তাই এই সময় একটু ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জতিকারা শুভ সময় কাটাবেন। ভাগ্য সঙ্গ দেবে। ধনের সমস্যা কেটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারের সমস্যরা পাশে থাকবেন। এই সময় অশান্তি থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। মন ঠান্ডা থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
মীন রাশি
জুনে গুরু এবং শুক্রের যুতি মীন রাশির মানুষদেরও এগিয়ে দেবে। ব্যবসায় এগিয়ে যাবেন। চাকরি পেতে পারেন। আমদানি বাড়বে। নতুন বাহন কিনতে পারেন। দাম্পত্য জীবনে এগিয়ে যাবেন। জীবনসঙ্গী পাশে থাকবেন। যার ফলে বড় বিপদ থেকেও দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।