Guru Vakri 2026: ১৩ ডিসেম্বর বক্রী হচ্ছে গুরু, ৪ রাশির গোল্ডেন টাইম, চাকরিতে উন্নতি পাকা

ডিসেম্বরেই বুধ বক্রী হবে। তাতে সেরা সময় কাটাবে ৪ রাশি। উন্নতি একবারে পাকা। চাকরিতে নতুন করে অফার পেতে পারেন। সবটা জানতে পড়ুন।

Advertisement
১৩ ডিসেম্বর বক্রী হচ্ছে গুরু, ৪ রাশির গোল্ডেন টাইম, চাকরিতে উন্নতি পাকা গুরু বক্রী ২০২৬
হাইলাইটস
  • ডিসেম্বরেই বুধ বক্রী হবে
  • তাতে সেরা সময় কাটাবে ৪ রাশি
  • চাকরিতে নতুন করে অফার পেতে পারেন

জ্যোতিষ অনুযায়ী, গুরু বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ। আর ১৩ ডিসেম্বর ২০২৬ (রবিবার, ভোর ৬টা ২৫ মিনিটে) সিংহ রাশিতে বৃহস্পতি বক্রী হবে। এটি ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। যার ফলে সেরার সেরা সময় কাটাবে ৪ রাশি। জীবনে আসবে সুসময়। একবারে গোল্ডেন টাইম কাটবে। চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতির রয়েছে সম্ভাবনা। টাকা নিয়ে টেনশন এবার হবে শেষ। 

তাই আর সময় নষ্ট নয়, বরং গুরু বক্রীতে কোন ৪ রাশির অত্যন্ত শুভ সময় কাটবে, সেটা জেনে নিন। তাহলেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 


কন্যা রাশি
ডিসেম্বরে গুরু বক্রী। যার ফলে টাকা নিয়ে টেনশন শেষ হয়ে যাবে কন্যা রাশির। জীবনে জটিলতা মিটবে। লোন থেকে মুক্তি পাবেন। 

শুধু তাই নয়, আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। চাকরিতে উন্নতি এবার পাকা। সেই সঙ্গে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসা শুরু করার সেরা সময় আসছে। মিটে যাবে অনেক সমস্যাও। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

তুলা রাশি 
এবার বক্রী হচ্ছে গুরু। তাতে আয় বাড়বে তুলা রাশির। খরচ করার জন্য হাতে থাকবে টাকা। নতুন করে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। পুরনো সম্পর্ক থেকেও লাভ হবে। ব্যবসার সোর্স পেতে পারেন। এছাড়া চাকরির জন্য সুযোগ আসবে। বিদেশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল। শুধু তাই নয়, এই সময় যে কোনও জটিলতা থেকে মুক্তি পাবেন। পরিবারে শান্তি থাকবে। তাই চিন্তার কিছু নেই। 

ধনু রাশি
ডিসেম্বরেই ভাগ্য চমকাবে। নতুন কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন। সবাইকে নিয়ে সুখে থাকবেন।

এই সময় চাকরি নিয়ে চিন্তা দূর হবে। এমন কোনও ম্যাজিক হবে জীবনে, যার জন্য অফিসে সুসময় শুরু হবে। মিলতে পারে প্রোমোশন। ভাল মাইনে বাড়তে পারে। শুধু তাই নয়, এই সময় ঝামেলা থেকেও মুক্তি পেতে পারেন। তাই দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

কর্কট রাশি 
গুরু বক্রী হচ্ছে। এটাই সুবর্ণ সুযোগ নিয়ে আসবে কর্কট রাশির জন্য। পড়াশোনায় বিরাট উন্নতি হবে। বড় কোনও পরীক্ষা ক্র্যাক হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আটকে থাকা কাজ এগিয়ে যাবে। সেই সঙ্গে টাকার অভাব মিটবে। 

তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। বরং দুর্দান্ত সময় কাটানোর জন্য রেডি থাকুন। তাহলেই সমস্যা হবে শেষ। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement