বৃহস্পতিবারের রাশিফলHoroscope 13th August 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ (Aries)
দিনটা আনন্দের ইঙ্গিত দিলেও শেষভাগে পারিবারিক কোনও কারণে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক টানাটানির অবসান ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সাথে মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি হবে। কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হবে। গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন ঘটবে। কোনও নতুন যোগাযোগ মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। কোনও সাদা দ্রব্য লাভ হবে। উচ্চপদস্থ ব্যক্তির সাথে পরিচয় হবে। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ প্রথমে আনন্দ ও পরে মানসিক বিষণ্ণতার সৃষ্টি করবে।
বৃষ (Taurus)
দিনটায় দেহ ও মনের উপর চাপ সৃষ্টি হবে। ব্যবসায়ীদের কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। আর্থিক দিক মধ্যম। পারিবারিক শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে। বিশিষ্ট কোনও গুণের জন্য সম্মানিত হবেন। ব্যয় বাড়বে। কোনও উৎসবানুষ্ঠানে আনন্দের মধ্যে সময় অতিবাহিত হবে। যারা নতুন প্রেমে ইচ্ছুক তাদের দিনটা যোগাযোগের পক্ষে শুভ। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক মিলনের অভাব দেখা দেবে।
মিথুন (Gemini)
দিনের প্রথমভাগে চিত্ত চঞ্চলতা বৃদ্ধি এবং শেষভাগ মানসিক আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সবিশেষ উন্নত না হলেও যোগাযোগ আশাপ্রদ। কোনও গুণী বা বয়স্ক ব্যক্তির সান্নিধ্য লাভ, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। ধর্মভাব বৃদ্ধি ও নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। সামান্য কোনও ব্যাপারে মানসিক অশান্তি ও বাদানুবাদ দেখা দিতে পারে। টুকটাক কিছু অর্থাগম হবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব দেখা দিতে পারে।
কর্কট (Cancer)
দৈহিক অস্বস্তি ও মানসিক অস্থিরতাপূর্ণ দিন। কর্মক্ষেত্র সামান্য উদ্বেগ সৃষ্টি করলেও টুকটাক অর্থাগমে বাধা নেই। তবে কোনও কর্মেই তেমন মেজাজ পাবেন না। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। মানসিক উত্তেজনা বৃদ্ধির ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সামান্য আঘাত বা রক্তপাত হতে পারে। খিটখিটে মেজাজ গৃহে শান্তি নষ্ট করতে পারে। কোনও কাজে বাধা পড়বে তবে কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। প্রেমিক প্রেমিকাদের প্রবল মানসিক অশান্তিতে ভুগতে হবে।
সিংহ (Leo)
মানসিক দুর্বলতা ও অস্থিরভাব কাজকর্মের ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্র থাকবে চিন্তাপূর্ণ। শারীরিক দিক থেকেও তেমন কোনও আমেজ পাবেন না। কোনও নতুন যোগাযোগ উৎসাহ বৃদ্ধি করবে। অতিরিক্ত জেদ ক্ষতি করতে পারে। আর্থিক অবস্থা টানাপড়েনের মধ্যে দিয়ে চললেও অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা মনোমালিন্য ও বিতর্কে জড়িয়ে পরবেন। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত এবং দৈহিক কামনা বৃদ্ধি পাবে।
কন্যা (Virgo)
কর্মক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন হবে না। আর্থিক অবস্থা কোনওরকম চলনসই। মানসিক দিক থেকে সব সময়ই একটা প্রছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা বর্তমান থাকবে। অযথা কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও ব্যাপারে হঠাৎ উৎকণ্ঠা বাড়বে অতিমাত্রায়। কোনও পদস্থ ব্যক্তির সহায়তালাভ। দৈহিক দিক থেকে সাময়িক অস্বস্তিবোধ করবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি ও মানসিক অশান্তি দেখা দেবে।
তুলা (Libra)
দিনটা বেশ আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। যদিও কর্মক্ষেত্রে থাকবে পূর্ণ উদাসীন। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও সুসংবাদ উৎসাহিত করবে। কোনও ঘটনায় সাময়িক উৎকণ্ঠা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও সাদা দ্রব্যলাভ। পরিবারের কারও সাথে মতবিরোধ। শারীরিক আমেজ নষ্ট হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলেও আন্তরিকতা বর্তমান থাকবে।
বৃশ্চিক (Scorpio)
দিনটা কোনও মতেই ভালো না। যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে। মানসিক চাপ ক্রমোত্তর বৃদ্ধি পাবে। কোনও কাজেই সফলতা পাবেন না। কর্মক্ষেত্র দুশ্চিন্তা বৃদ্ধি করবে। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও পদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ। পরিচিতের গৃহে আতিথ্য গ্রহণ। কারও সাথে অযথা মনোমালিন্য। শারীরিক অস্বস্তি। অযাচিত কিছু অর্থ লাভ যোগ। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক অশান্তির মধ্যে দিয়েই কাটবে।
ধনু (Sagittarius)
দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ। সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক। বিরোধ ও বিবাদ এড়িয়ে চলুন। শরীর চলনসই। কোনও উৎসাহবর্ধক সংবাদলাভ। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কারও অযাচিত সহায়তা পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি বৃদ্ধি পাবে।
মকর (Capricorn)
মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে। কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে উদ্বেগ সৃষ্টি হবে। কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধজনিত অশান্তি দেখা দেবে।
কুম্ভ (Aquarius)
উল্টোপাল্টা ঝামেলা মানসিক শান্তি নষ্ট করতে পারে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। প্রেমিক প্রেমিকাদের পক্ষে দিনটা মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটবে।
মীন (Pisces)
কোনও ঘটনা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। আর্থিক টান দেখা দিলেও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি ও স্বজন বিষয়ে উৎকণ্ঠার সৃষ্টি হবে। হঠাৎ কোনও যোগাযোগ আনন্দ দেবে। কোনও উচ্চপদস্থের সহায়তা লাভ হবে। দেবালয় ভ্রমণ ও সাদা দ্রব্য লাভ যোগ। প্রণয়ক্ষেত্রে সাময়িক আনন্দ দিলেও মানসিক শান্তি নষ্ট করবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)