বৃহস্পতিবারের রাশিফলHoroscope 20th August 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ (Aries)
কর্মক্ষেত্রে কোনও লক্ষণীয় যোগাযোগ ঘটবে। আয় ও আর্থিকক্ষেত্র কিছুটা অনুকূলে আসবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে। বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন। কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ। গৃহে বন্ধু কিংবা আত্মীয়ের আগমন ঘটবে। ধর্মাভাব বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও অশান্তি বর্তমান থাকবে।
বৃষ (Taurus)
বন্ধু ও প্রিয়জনের সঙ্গে প্রফুল্লতার মধ্যে থেকেও বাহ্যিক ও লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন। পূর্বের ভুল সংশোধন করতে হবে। অন্যের গৃহে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও কাজে বেড়িয়ে অকারণ ঘোরাঘুরি হবে। কোথাও বেড়াতে যাবেন। কারও প্রতি মন বিক্ষুব্ধ ও মানসিক মিলনের অভাব দেখা দেবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক দুশ্চিন্তাসূচক। প্রণয়ক্ষেত্র গতানুগতিক চলনসই।
মিথুন (Gemini)
আয় কমবেশি বাড়বে। বাড়বে যোগাযোগও। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
কর্কট (Cancer)
দিনটা আনন্দবর্দ্ধক। শরীর ও মনের উপর চাপ কমবে। যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। সামান্য আয় বাড়বে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থলাভ। কোনও নতুন পরিচিতি। কথার দোষে অশান্তি সৃষ্টি। কাছাকাছি কোথাও প্রমোদভ্রমণে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।
সিংহ (Leo)
কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগগুলো বিচলিত করতে পারে। নতুন কোনও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক ও আয়ের ক্ষেত্র চলনসই। দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন। সামান্য কথা নিয়ে বচসা কিংবা ঝগড়ার সৃষ্টি হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।
কন্যা (Virgo)
অতীতের ফেলে আসা দিনগুলোর কথা মনে কষ্ট দিতে পারে। সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই। নৈরাশ্য মনকে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রের যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। কর্মক্ষেত্রে আপাতমধুর যোগাযোগ আসবে। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। মানসিক অশান্তি বৃদ্ধি। কারও সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি। পারিবারিক অস্বস্তি। কোনও অপ্রীতিকর ঘটনা সৃষ্টি। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি এবং অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন। দেবালয় ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধ জনিত অশান্তি ভোগ ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
তুলা (Libra)
মানসিক পীড়ন অসহ্য হয়ে উঠবে। চারিদিকে দেখবেন আশার আলো। পরক্ষণেই মনে হবে মরীচিকা। চঞ্চলতা আর দুশ্চিন্তা মনকে কয়েদি করে রাখবে। কর্ম ও আয়ের ক্ষেত্র না চললে নয় – তাই চলবে। দৈহিক সুখ নষ্ট হবে। টুকটাক অর্থাগম সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে। নতুন কোনও সুযোগ লাভ। নতুন কোনও কেনাকাটা। কারও সাথে অযথা অশান্তি। অকারণ অর্থব্যয়। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব। দেবালয় ভ্রমণযোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে।
বৃশ্চিক (Scorpio)
হতাশা আর নৈরাশ্যে মনটা সব সময়ই বিচলিত থাকবে। সবকিছুর মধ্যে জড়িত থেকেও মনে হবে কিছুই নেই। চলার মত অর্থ হাতে এলেও দিনটা হতাশাপূর্ণ। কর্মক্ষেত্রে কোনও আপাত মধুর যোগাযোগ এলেও আশু ফলদায়ক হবে না। হওয়া কোনও কাজ অথবা পাওনা কিছু অর্থ আটকে থাকবে। সবকিছুই মেনে নিতে চেষ্টা করুন নইলে অশান্তি অনিবার্য। অপ্রত্যাশিত অর্থলাভ। শুভ কর্মে অর্থ ব্যয়। দেবালয় বা নিকট ভ্রমণ। ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক শান্তি বিঘ্নিত হবে। কোনও বিলাস দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও মতবিরোধজনিত অশান্তি ভোগ করতে হবে।
ধনু (Sagittarius)
মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্র দুর্ভাবনার সৃষ্টি করবে। হওয়া কাজ বা যোগাযোগগুলো অযথা বিলম্বিত হবে। আর্থিক অবস্থার উন্নতিমূলক কোনও পরিবর্তন হবে না। তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। ব্যয় চাপ বৃদ্ধি। কারও সাথে অযথা মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি। কথা রক্ষার্থে কোথাও আতিথ্যগ্রহণ। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি হবে।
মকর (Capricorn)
কর্ম ও আর্থিক ক্ষেত্রের যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠতে পারে। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। তবে শরীর ও মনের উপর একটা চাপ সব সময়ই অনুভব করবেন। সমস্ত কাজে এখন সতর্কভাবে এগিয়ে চলা উচিত। ছোটখাটো অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে না চললে বিরোধ ও বিতর্ক অনিবার্য। গৃহে নতুন কোনও বিলাস দ্রব্য আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।
কুম্ভ (Aquarius)
সামান্য আর্থিক যোগাযোগ ও অর্থাগম হলেও আর্থিক দুর্ভাবনা বর্তমান থাকবে। কর্মক্ষেত্রও থাকবে উদ্বেগপূর্ণ। ব্যয় বাড়বে অতিমাত্রায়। হঠাৎ ছোট কোনও ঘটনার কারণে মানসিক শান্তি নষ্ট, অসংযত কথার দোষে মতবিরোধ জনিত অশান্তির যোগ বর্তমান। শরীর সবিশেষ ভাল যাবে না। গৃহে আত্মীয়ের আগমন ও আপনি কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বর্তমান থাকবে।
মীন (Pisces)
অতীতস্মৃতি মন্থন করে বর্তমান সময়ের অপব্যবহার করবেন না। প্রতিকূল অবস্থার মধ্যেও দিনটায় মানসিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বর্তমান ত্থাকবে। আর্থিক টানাটানির কিছুটা অবসান ঘটবে। গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। যাদের বিবাহ হচ্ছে তাদের শ্বশুর বাড়ি গোলমালের সৃষ্টি করতে পারে। কিছু অর্থলাভ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিকার সাথে ভ্রমণে আনন্দ পাবেন। সাদা দ্রব্য কিংবা বস্ত্রলাভ হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)