Guruwar Rashifal Thursday Horoscope Astro Today: লক্ষ্মীবারে দুঃশ্চিন্তায় ৪ রাশি, বাকিদের কেমন যাবে? জানুন বৃহস্পতিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

Advertisement
লক্ষ্মীবারে দুঃশ্চিন্তায় ৪ রাশি, বাকিদের কেমন যাবে? জানুন বৃহস্পতিবারের রাশিফলবৃহস্পতিবারের রাশিফল
হাইলাইটস
  • চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন?

Horoscope 24th September 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।  

মেষ (Aries)
কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় যোগাযোগ বৃদ্ধি পেলেও মানসিক দিক থেকে অতৃপ্তি বোধ করবেন। সামান্য আয় বৃদ্ধি পাবে। অযাচিত অর্থলাভ হবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা। কথার দোষে অশান্তি সৃষ্টি। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। কোনও শুভ সংবাদ লাভ। কোনও মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ এবং দেবালয় ভ্রমণ যোগ। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের প্রথমে মনোমালিন্যের সৃষ্টি ও পরে প্রীতি বৃদ্ধি পাবে।

বৃষ (Taurus)
মাঝের কিছু সময় ছাড়া সম্পূর্ণ দিনটা প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। আপনার বিরুদ্ধ কোনও ঘটনা সাময়িক মনে দুঃখ দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। অযাচিত অর্থলাভ। কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। কারও সহায়তা লাভ। কথার দোষে অশান্তির সৃষ্টি। কোনও দেবালয় ভ্রমণ। বন্ধু কর্তৃক সমাদৃত এবং কোথাও নিমন্ত্রিত হবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মনোমালিন্য দেখা দিলেও প্রেম প্রগাঢ় হয়ে উঠবে।

মিথুন (Gemini)
দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন। অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য। কৃতকর্মের জন্য প্রশংসালাভ। অপ্রত্যাশিত ভাবে অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোনও ঘটনায় মন আহত হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য জনিত সাময়িক অশান্তি ভোগ করতে হবে।

কর্কট (Cancer)
কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে। নতুন কোনও উৎসাহবর্দ্ধক যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান। কোনও নতুন বিষয় আলোকপাত করতে পারে। বস্তু কিংবা দ্রব্যলাভ। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি। কোনও কাজের জন্য প্রশংসা পাবেন। প্রণয়ক্ষেত্র কিছুটা আনন্দ ও উৎসাহ বৃদ্ধি করবে।

Advertisement

সিংহ (Leo) 
কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদে উৎসাহিত। অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যে আসবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মতবিরোধ ও অশান্তি দেখা দিলেও প্রেম জমজমাট হয়ে উঠবে।

কন্যা (Virgo)
মনের দিক থেকে মোটেই শান্তি পাবেন না। কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে। কোনও ঝুট ঝামেলায় জড়ানো। কারও সমালোচনার পাত্র হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে।

তুলা (Libra)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে। বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে। অকারণ অর্থ ব্যয় ও দেবালয় ভ্রমণ যোগ। গৃহে নতুন অতিথির আগমন ও আপনজনের উৎকণ্ঠা দেখা দেবে। টুকটাক রক্তপাত যোগ। শরীর মধ্যম। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যেও আনন্দ পাবেন।

বৃশ্চিক (Scorpio)
দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে। বন্ধু সান্নিধ্য আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে। সাময়িক শারীরিক অসুস্থতা। মানসিক উদ্বেগেও চঞ্চলতা দেখা দেবে। কোনও দেবালয় ভ্রমণ হবে। নিজ গুণে সম্মানিত ও পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা ও প্রীতিবৃদ্ধি পাবে।

ধনু (Sagittarius)
আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে। কোনও আঘাতমূলক কথা শুনতে হবে। গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন। কোনও বিশিষ্ট গুণ থাকলে প্রশংসিত হবেন। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও শুভ প্রচেষ্টা ব্যর্থতা আনতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান ও প্রীতি বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত অর্থলাভ। কোনও কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

মকর (Capricorn)
অপরে আপনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠতে পারে। সাময়িক কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হয়ে দেখা দেবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। মন্দির ভ্রমণ হবে। কোনও বয়স্কের পরামর্শে উপকৃত হতে পারেন। কোনও কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি বর্তমান থাকলেও আন্তরিকতার অভাব হবে না।

কুম্ভ (Aquarius)
কর্মক্ষেত্র পূর্বের তুলনায় অনেকাংশে আশাপ্রদ হলেও গুপ্ত শত্রুর প্রভাব মানসিক শান্তি নষ্ট করতে পারে। স্বাস্থ্য চলনসই। আর্থিক টানাটানির অবসান ঘটবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। পিতৃস্থানীয়ের সাথে ধর্মীয় আলোচনা। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। কোনও নতুন দ্রব্য লাভ। গৃহে ছোটখাটো কোনও অনুষ্ঠান হতে পারে। প্রেমিকার সঙ্গে অশান্তি হলেও প্রেমে প্রীতি বৃদ্ধি হবে। কোনও আনন্দোৎসবে যোগদান করবেন।

মীন (Pisces)
চিত্ত চঞ্চলতা ও অস্থিরতার মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মে আলস্য ও অনিচ্ছার ভাব দেখা দেবে। সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না। নতুন দ্রব্য লাভ। অপরকে স্পষ্ট কথা বলার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট হবে। কেউ মিথ্যা দোষারোপ করতে পারে। দেবালয় ভ্রমণ ও কারও সহায়তা লাভ এবং কোনও যোগাযোগ উৎসাহিত করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে একে অন্যের পিছনে অর্থ ব্যয় ও মানসিক বিষণ্ণতার মধ্যে আন্তরিকতা বর্তমান থাকবে।

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement