বৃহস্পতিবারের রাশিফলHoroscope 27th August 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ (Aries)
দিনটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে কাটবে, তবে শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। মানসিক উদ্বেগ দেখা দেবে। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎ লাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। অযথা অর্থব্যয় হলেও হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হবে। কোনও পরিকল্পনা আশাভঙ্গ করবে। সম্মান বৃদ্ধি ও গুণের জন্য প্রশংসিত হবেন। কোনও সাদা দ্রব্য লাভ হবে। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। কর্মক্ষেত্রের দুশ্চিন্তা কমবে। কোনও পদস্থ ব্যক্তির সান্নিধ্যে আসবেন। ধর্মভাব বাড়বে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি হবে। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে।
বৃষ (Taurus)
আর্থিক দিক থেকে দিনটা বেশ উৎফুল্লতার ইঙ্গিত বহ। তবে ব্যয় যোগও প্রবল। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। পুরনো বন্ধুর সাথে যোগাযোগ। অপ্রত্যাশিত অর্থলাভের পক্ষে দিনটা অনুকূলে। কোনও শুভ কর্মানুষ্ঠানে যোগদান। কোনও শুভ সংবাদ পাবেন। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। কারও অনুরোধ রক্ষা। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। শারীরিক আমেজ নষ্ট। কারও সাথে কথা কাটাকাটি। কোনও কথা মনে আঘাত আনতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও মানসিক অশান্তি অব্যাহত থাকবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কর্মক্ষেত্র চলনসই।
মিথুন (Gemini)
দিনটার অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রচেষ্টা আশা ভঙ্গ করবে। নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে হবে। কর্মক্ষেত্রের পরিবেশ ও দেহ মেজাজ নষ্ট করবে। ন্যায্য প্রাপ্তিতে বাধা। নতুন যোগাযোগ আসবে। পূর্বের তুলনায় আয়বৃদ্ধি ও বয়স্কের সাহায্য পাবেন। নিকট ভ্রমণ যোগ। কোনও অভিযোগ মানসিক শান্তি নষ্ট করবে। প্রণয়ক্ষেত্র ভুল বোঝাবুঝি ও মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি করবে।
কর্কট (Cancer)
শরীর ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে যোগাযোগ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। কোনও বিলাস দ্রব্য কেনাকাটা হবে। অযথা বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে অশান্তি ভোগ করতে হবে। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা চলনসই।
সিংহ (Leo)
দেহ ও মনের উপর চাপ থাকলেও নতুন যোগাযোগ ও সামান্য আর্থিক উন্নতির পক্ষে অনুকূল দিনটা। নতুন কোনও দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থ লাভ। হঠাৎ কোনও ঝামেলা সৃষ্টি। কারও কোনও অনুরোধ রক্ষা। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র দিনটায় মানসিক চাপের মধ্যেও উৎসাহবর্দ্ধক।
কন্যা (Virgo)
প্রবল ব্যয় বৃদ্ধি। মানসিক উদ্বেগ ও ভালো কোন সুযোগ হাতছাড়া হতে পারে। পূর্বের তুলনায় অর্থভাগ্য নৈরাশ্য জনক। কোনও ব্যাপারে দোষারোপ ও অযথা কোনও ঝামেলার সৃষ্টি হবে। কোনও আঘাতমূলক কথা শুনতে পারেন। কথাবার্তায় ও চলাফেরায় সতর্ক থাকুন। নতুন দ্রব্য কেনাকাটা ও অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। পারিবারিক ব্যাপারে কিছুটা দুর্ভাবনা বর্তমান থাকবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে উদ্বেগের মধ্যেও আনন্দ পাবেন।
তুলা (Libra)
আর্থিক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূলে হলেও মানসিক অস্থিরতা বর্তমান থাকবে অতিমাত্রায়। কর্মক্ষেত্রের পরিবেশ পূর্বের তুলনায় আংশিক আশাপ্রদ। কারও সাথে অযথা কথা কাটাকাটি। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কোনও আমন্ত্রণ রক্ষা। নতুন কোনও দ্রব্য কেনাকাটা হবে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব। দৈহিক আমেজ নষ্ট। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও নতুন উদ্যমে সাফল্য আশা করতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা প্রীতি ও আনন্দ বৃদ্ধি করবে।
বৃশ্চিক (Scorpio)
মানসিক অস্থিরতা ও শারীরিক ম্যাজমেজে ভাব পূর্ণ বর্তমান। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় সামান্য আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সাথে বাদানুবাদ। গুরুজনের বিরক্তি ভাজন হওয়া। কোনও শুভ সংবাদ বা যোগাযোগে উৎসাহিত। নতুন কোনও দ্রব্যলাভ কিংবা কোনও কিছু কেনাকাটা। টুকটাক আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। প্রেমপ্রীতির ক্ষেত্রে অযথা দুশ্চিন্তায় মন আচ্ছন্ন থাকবে এবং মতবিরোধের আশঙ্কা।
ধনু (Sagittarius)
কর্মক্ষেত্র উদ্বেগের মধ্যে দিয়ে এগিয়ে চলবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আর্থিক ব্যাপারে দুর্ভাবনা বর্তমান থাকবে। কোনও যোগাযোগে আশাহত। কোনও পরিকল্পনা বিলম্বিত। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। কারও সহায়তা উপকার করবে। কাজকর্মে কোনও ভুল হতে পারে। সামান্য আঘাত লাগতে পারে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি দেখা দিলেও প্রীতির সম্পর্ক অটুট থাকবে।
মকর (Capricorn)
সর্বাঙ্গীণ পরিবেশ থাকবে উদ্বেগপূর্ণ। সমস্ত কাজগুলোর পরিসমাপ্তি ঘটবে দুশ্চিন্তার মধ্যে দিয়ে। অযথা দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করে তুলবে। কর্মক্ষেত্র শান্তি দিতে পারবে না। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। বিবাদ বিতর্ক যতদূর সম্ভব এড়িয়ে চলুন। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অপ্রত্যাশিত কোন যোগাযোগ। গুরু স্থানীয়দের সাথে মতবিরোধ। হওয়া কাজ আটকে থাকা এবং আত্মীয়য়ের গৃহে নিমন্ত্রিত হবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও প্রণয়ান্তরিকতা বর্তমান থাকবে।
কুম্ভ (Aquarius)
মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। ভালো কথা শুনতে খারাপ লাগবে। মানসিক দিক থেকে চাপা গুমোটভাব বর্তমান থাকবে। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব ও অস্বস্তিবোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন। প্রিয়জনের অপ্রীতি ভাজন হওয়া। কোনও প্রচেষ্টায় নৈরাশ্য। অকারণ ব্যয় বৃদ্ধি, কোনও কাজের দায়িত্বভার গ্রহণ এবং টুকটাক আঘাত ও মনের উপর চাপ বৃদ্ধি। কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি এবং আর্থিক অবস্থায় কিছুটা টান ধরবে। শুভকর্মে অর্থ ব্যয় হবে।
মীন (Pisces)
দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ একটা অস্বস্তিকর মানসিক অবস্থার মধ্যে কাটবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক টান থেকে যাবে। হঠাৎ কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি এবং কোনও কাজে বেরিয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে। শারীরিক আমেজ পাবেন না। ব্যয় বৃদ্ধি পাবে অতিমাত্রায়। কর্মক্ষেত্রে কারও সাথে বচসার সৃষ্টি হতে পারে। গৃহে পরিচিতের আগমন ঘটবে। প্রেমপ্রীতির ক্ষেত্র হতাশার সৃষ্টি করবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)