Hanuman Jayanti Lucky Rashi: হনুমানের প্রাণপ্রিয় ৪ রাশি, হনমান জয়ন্তী থেকে এঁদের সব বাধা দূর হবে

চৈত্রের শুক্ল পূর্ণিমায় হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হবে। বিশ্বাস করা হয় যে, এইদিনেই মহাবীর বজরঙ্গবলীর জন্ম হয়েছিল। এই বছর হনুমান জয়ন্তীর মহাপর্ব ২ এপ্রিল পালন করা হবে।

Advertisement
হনুমানের প্রাণপ্রিয় ৪ রাশি, হনমান জয়ন্তী থেকে এঁদের সব বাধা দূর হবে হনুমান জয়ন্তী ২০২৬
হাইলাইটস
  • চৈত্রের শুক্ল পূর্ণিমায় হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হবে।

চৈত্রের শুক্ল পূর্ণিমায় হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হবে। বিশ্বাস করা হয় যে, এইদিনেই মহাবীর বজরঙ্গবলীর জন্ম হয়েছিল। এই বছর হনুমান জয়ন্তীর মহাপর্ব ২ এপ্রিল পালন করা হবে। জ্যোতিষ মতে, কিছু রাশি বজরঙ্গবলীর প্রিয় হয়। এই রাশিদের জীবনে সব বাধা হনুমানজি দূর করে। আসুন জেনে নিই হনুমান জয়ন্তীর দিন কোন রাশির ওপর পবনপুত্রের কৃপা হবে। 

মেষ রাশি
যেহেতু মঙ্গল মেষ রাশির অধিপতি গ্রহ, তাই তারা ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ লাভ করেন। বিশ্বাস করা হয় যে, এই রাশির জাতক-জাতিকারা যখনই আন্তরিক হৃদয়ে বজরঙ্গবলী আহ্বান করেন, তাদের দুঃখ-কষ্ট নিশ্চিতভাবে লাঘব হয়। মহাবীর বজরঙ্গবলীর নিয়মিত পুজো তাদের আর্থিক লাভ, কর্মজীবনে উন্নতি এবং রোগ নিরাময় করে। 

সিংহ রাশি
সুংহ রাশির অধিপতি হলেন সূর্য, যাঁকে ভগবান হনুমানের গুরু হিসেবেও গণ্য করা হয়। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভগবান হনুমানের অত্যন্ত প্রিয় হন। বিশ্বাস করা হয় যে ভগবান হনুমানের সুরক্ষায় জন্মগ্রহণকারী অন্যদের তুলনায় জীবনে অনেক কম সংগ্রামের সম্মুখীন হন। তাঁরা অল্প বয়সেই স্বাচ্ছন্দ্য ও উন্নতির সুযোগ লাভ করেন। 

বৃশ্চিক রাশি
মঙ্গল বৃশ্চিক রাশিরও অধিপতি গ্রহ। তাই ভগবান হনুমানের পুজো তাঁদের জন্য বিশেষভাবে উফকারী হবে। জ্যোতিষীদের মতে, ভগবান হনুমানের পুজো করলে দ্রুত আর্থিক অসুবিধা দূর হয়। এমনকী দুর্ঘটনা, আঘাত বা অন্যান্য সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব। এই রাশির জাতক-জাতিকারা সর্বদা ভঘবান হনুমানের আশীর্বাদ পেয়ে থাকেন। 

কুম্ভ রাশি
শনি গ্রহ কুম্ভ রাশির অধিপতি। কিংবদন্তী অনুসারে, ভগবান হনুমান রাবণের বন্দিদশা থেকে শনিকে মুক্ত করেছিলেন। তাই, এই রাশি বিশেষ আশীর্বাদ লাভ করে। হনুমানের আশীর্বাদে মানুষ ঋণ, মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পায়। তাঁর নাম স্মরণ করলে ঘর থেকেও নেতিবাচকতা দূর হয়। 

POST A COMMENT
Advertisement