Hindu New Year 1433: নববর্ষে কাদের ভাগ্য খুলবে? 'Lucky' এই ৫ রাশি, মিলতে পারে ধন-সাফল্য

Hindu New Year 1433: হিন্দু পঞ্জিকা অনুযায়ী পয়লা বৈশাখ থেকে নতুন বছর শুরু হয়। সেই মতোই শুরু হল হিন্দু নববর্ষ ১৪৩৩। এ বছর নববর্ষের সূচনা হয়েছে বৃহস্পতিবার। জ্যোতিষ মতে, এই বছরের নাম ‘রৌদ্র সংবৎসর’। বিশেষত্ব হল, এ বছরের রাজা দেবগুরু বৃহস্পতি এবং মন্ত্রী মঙ্গল।

Advertisement
নববর্ষে কাদের ভাগ্য খুলবে? 'Lucky' এই ৫ রাশি, মিলতে পারে ধন-সাফল্যজীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হয়।
হাইলাইটস
  • হিন্দু পঞ্জিকা অনুযায়ী পয়লা বৈশাখ থেকে নতুন বছর শুরু হয়।
  • এ বছর নববর্ষের সূচনা হয়েছে বৃহস্পতিবার।
  • বিশেষত্ব হল, এ বছরের রাজা দেবগুরু বৃহস্পতি এবং মন্ত্রী মঙ্গল।

Hindu New Year 1433: হিন্দু পঞ্জিকা অনুযায়ী পয়লা বৈশাখ থেকে নতুন বছর শুরু হয়। সেই মতোই শুরু হল হিন্দু নববর্ষ ১৪৩৩। এ বছর নববর্ষের সূচনা হয়েছে বৃহস্পতিবার। জ্যোতিষ মতে, এই বছরের নাম ‘রৌদ্র সংবৎসর’। বিশেষত্ব হল, এ বছরের রাজা দেবগুরু বৃহস্পতি এবং মন্ত্রী মঙ্গল। অর্থাৎ বুদ্ধি ও শক্তির এক বিরল সংযোগ তৈরি হয়েছে, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এবার জ্যৈষ্ঠ মাসে একটি অতিরিক্ত মাস যুক্ত হচ্ছে। এই বিরল সংযোগের ফলে কয়েকটি রাশির জীবনে বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত জ্যোতিষীদের। বিশেষ করে যাঁরা ধৈর্য ও সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেন, তাঁদের জন্য এই বছর অত্যন্ত শুভ হতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে, বৃহস্পতি ও মঙ্গলের যুগল প্রভাব বুদ্ধিমত্তা এবং কর্মশক্তিকে একসঙ্গে বাড়িয়ে তোলে। ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হয়। এই প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে কয়েকটি নির্দিষ্ট রাশির উপর।

মেষ রাশি:
এই বছর মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত সক্রিয় সময় হতে চলেছে। মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এগিয়ে থাকার সম্ভাবনাও প্রবল। বিরোধীদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন।

সিংহ রাশি:
সিংহ রাশির জাতকদের জন্য এই বছর সম্মান ও স্বীকৃতি পাওয়ার সময়। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। বিশেষ করে প্রশাসনিক বা সরকারি কাজে যুক্তদের জন্য সময়টি অনুকূল হতে পারে। সমাজে প্রভাব বাড়বে।

ধনু রাশি:
ধনু রাশির উপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকবে এই বছর। শিক্ষা, ধর্মীয় কাজ এবং সমাজসেবামূলক ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে, ফলে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই বছর পরিশ্রমের ফল পাওয়ার সময়। জমি-বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি পাবেন।

Advertisement

সব মিলিয়ে, বিক্রম সংবৎ ২০৮৩ নতুন সম্ভাবনা ও সাফল্যের দরজা খুলে দিতে পারে অনেকের জন্য। তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র গ্রহগত অবস্থানের উপর নির্ভর না করে, নিজের পরিশ্রম ও সিদ্ধান্তই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement