Chandra Grahan Bad Effect: দোলের দিন চন্দ্রগ্রহণে শিরে সংক্রান্তি, দাম্পত্যে চিড় ধরবে ৪ রাশির

৩ মার্চ ২০২৬-এ দোল উৎসবের দিন চন্দ্রগ্রহণ রয়েছে। অপরদিকে, ১৭ ফেব্রুয়ারি হওয়া সূর্যগ্রহণ ভারত থেকে দেখা গিয়েছে, যার প্রভাব দেখা গিয়েছে এখানে। যদিও চন্দ্রগ্রহণ সব রাশিদের ওপর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব দেখা দেবে।

Advertisement
দোলের দিন চন্দ্রগ্রহণে শিরে সংক্রান্তি, দাম্পত্যে চিড় ধরবে ৪ রাশিরচন্দ্রগ্রহণের অশুভ প্রভাব ৪ রাশিতে
হাইলাইটস
  • ৩ মার্চ ২০২৬-এ দোল উৎসবের দিন চন্দ্রগ্রহণ রয়েছে।

৩ মার্চ ২০২৬-এ দোল উৎসবের দিন চন্দ্রগ্রহণ রয়েছে। অপরদিকে, ১৭ ফেব্রুয়ারি হওয়া সূর্যগ্রহণ ভারত থেকে দেখা গিয়েছে, যার প্রভাব দেখা গিয়েছে এখানে। যদিও চন্দ্রগ্রহণ সব রাশিদের ওপর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব দেখা দেবে। তবে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কিছু রাশির জাতকদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। দেখে নিন সেই রাশি কারা।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই গ্রহণ অষ্টম ঘরে হতে চলেছে, যা হঠাৎ করে সমস্যা তৈরি করতে পারে। শ্বশুরবাড়ির পক্ষ বা পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। বাড়িতে বিশাল অশান্তির সৃষ্টি হতে পারে। মনের মধ্যে অস্থিরতা থাকবে। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। চোখ সংক্রান্ত সমস্যা এড়িয়ে যাবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের ওপর মনোযোগ দিন। 

সিংহ রাশি
সিংহ রাশির জন্য এই গ্রহণ সপ্তম ঘরে পড়বে। যা দাম্পত্য জীবনে বাধা নিয়ে আসবে। বৈবাহিক সম্পর্কে অশান্তি বা দুরত্ব আসতে পারে। যদি আগের থেকে কোনও অশান্তির সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে মেটানোর চেষ্টা করুন। অংশীদারিত্বের ব্যবসায় বিশেষ সাবধান থাকতে হবে। সামাজিক প্রতিষ্ঠা বজায় রাখতে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এই গ্রহণ চতুর্থ ঘরে হবে, যা মানসিক শান্তির ভাব বলে মনে করা হয়। ঘরের পরিবেশ প্রাভাবিত হবে। মানসিক অশান্তি বাড়তে পারে। হৃদরোদীদের জন্য এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় চুক্তি এড়িয়ে চলুন। মা এবং সন্তানের স্বাস্থ্যের দিকে মন দিন। 

মীন রাশি
মীন রাশির জন্য এই গ্রহণ দ্বাদশ ঘরে হতে চলেছে। এতে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, অনিদ্রা বা আদালত-মামলা সংক্রান্ত ঝামেলায় জড়াতে পারেন। এই সময় একটু বেশি সতর্ক থাকতে হবে। যোগ, ধ্যান ও ধার্মিক গতিবিধি মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।   

Advertisement

POST A COMMENT
Advertisement