সফল হওয়ার মন্ত্র জানুনকারোর জীবনই সহজ-সরলভাবে চলে না। জীবনে চলার পথে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় সকলকে। কেউ কেউ এই বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে পারে আবার কেউ কেউ তা পারে না। কেরিয়ার, চাকরি, পারিবারিক, সম্পর্ক, বিয়ে ব্যক্তির জীবনে একাধিক বাধা-বিপত্তি থাকতে পারে। কিন্তু সেই বাধা-বিঘ্ন কাটানোর জন্য জ্যোতিষ বহু উপায় রয়েছে। য়েগুলি নিয়মিতভাবে করলে অনেক সমস্যা থেকেই মুক্তি মেলে।
কেরিয়ারে বাধা দূরের উপায়
প্রতিদিন যদি হনুমান চাল্লিসা পড়া যায় তবে কেরিয়ার ও জীবনের সব বাধাই অচিরে দূর হয়ে যায়। প্রতিদিন স্নান করে উঠে হনুমান চাল্লিসা পড়তে পারেন। হনুমানজি আপনার জীবন ও কেরিয়ারের সব বাধা দূর করে দেবেন।
রোজ সকালে করুন এই কাজ
রোজ ঘুম থেকে উঠে দুই হাতের তালু দেখুন কিছুক্ষণ, এরপর হাতের তালু নিজের মুখের ওপর বুলিয়ে নিন। এতে আপনার ভাগ্য ধীরে ধীরে জেগে উঠবে। কারণ হাতের তালুতে বহু দেব-দেবীর বাস বলে মনে করা হয়।
জীবনে সফলতা পাওয়ার জন্য
সব কাজেই অসফল হচ্ছেন। কোনও কাজই ঠিকভাবে এগোচ্ছে না। তাহলে স্নান করে শুদ্ধ পোশাকে প্রতিদিন সূর্যদেবকে চিনি মেশানো জল অর্পণ করুন। এটা করলে আপনি জীবনের সব কাজেই সফল হবেন।
কাছে রাখুন লবঙ্গ
যে কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অথবা জীবন থেকে সব বাধা নিমিষে দূর করতে নিজের সঙ্গে সবসময় রাখুন ৪টে লবঙ্গ।
গায়ত্রী মন্ত্র জপ
জীবনে চলার পথের কঠিনতা যাতে কেটে যায়, তার জন্য রোজ ৩১ বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। এতে আপনার জীবনের পথ আরও মসৃণ হয়ে উঠবে। এছাড়াও যখনই বাড়ি থেকে বেরোবেন গুড় খেয়ে বেরোবেন, আপনার ভাগ্য সঙ্গ দেবে। এটা ছাড়াও নিজের সঙ্গে সবসময় রূপোর কয়েন রাখবেন সৌভাগ্যের জন্য।