বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেফতার কৃষ্ণ দাসের শাগরেদ আনসার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে ভোট গণনার ঠিক পরদিনই জলপাইগুড়ির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কৃষ্ণ দাসের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। রক্তাক্ত সেই হামলায় সরাসরি নাম জড়ায় আনসার আলির।

Advertisement
বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেফতার কৃষ্ণ দাসের শাগরেদ আনসারবিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেফতার কৃষ্ণ দাসের শাগরেদ আনসার

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তপ্ত উত্তরবঙ্গ। ভোট-পরবর্তী হিংসার অভিযোগে এবার জলপাইগুড়িতে পুলিশের জালে ধরা পড়ল এক দাপুটে তৃণমূল নেতার ঘনিষ্ঠ শাগরেদ। ধৃতের নাম আনসার আলি। সে আবার শাসকদলের সদর পঞ্চায়েত সমিতির সদস্য রেজিনা বেগমের স্বামী। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। শনিবারই ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে ভোট গণনার ঠিক পরদিনই জলপাইগুড়ির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কৃষ্ণ দাসের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। রক্তাক্ত সেই হামলায় সরাসরি নাম জড়ায় আনসার আলির। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল মূল অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার ছায়াসঙ্গী আনসার-সহ একাধিক অভিযুক্ত।

দীর্ঘদিন ধরেই এই ফেরারদের ডেরায় হানা দিচ্ছিল কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে শুক্রবার রাতে পুলিশের পাতা ফাঁদে পা দেয় আনসার। তবে মূল অভিযুক্ত কৃষ্ণ দাস ও বাকি হামলাকারীরা এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
 



 

POST A COMMENT
Advertisement