Lucky 5 রাশির ভাগ্য ফিরছে জন্মাষ্টমীর শুভ নক্ষত্র যোগে, পড়ুন Janmashtami Rashifal

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বরে। ওই দিন তৈরি হয়েছে একাধিক শুভ যোগ। আর সেই যোগের ফলে উপকৃত হতে চলেছেন ৫ রাশির জাতক ও জাতিকারা।

Advertisement
Lucky 5 রাশির ভাগ্য ফিরছে জন্মাষ্টমীর শুভ নক্ষত্র যোগে, পড়ুন Janmashtami Rashifalজন্মাষ্টমীর রাশিফল
হাইলাইটস
  • ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী।
  • ৫ রাশির কপাল খুলবে।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর দেশজুড়ে ভক্তি ও উৎসাহের সঙ্গে উদযাপিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে এই দিনটি ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবারের জন্মাষ্টমী বিশেষ তাৎপর্যপূর্ণ। জন্মাষ্টমীর রাতে একাধিক শুভ গ্রহ-নক্ষত্রের অবস্থান তৈরি হচ্ছে। দীর্ঘ সময় পর এমন বিশেষ সংযোগ তৈরি হচ্ছে বলেই মনে করছেন জ্যোতিষীরা। জ্যোতিষমতে, জন্মাষ্টমীর মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সঙ্গে হর্ষণ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকবে। যা অত্যন্ত শুভ। এর ফলে ভাগ্য ফিরবে ৫ রাশির। 

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় আর্থিক দিক থেকে দারুণ যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। চাকরিতে আপনার কাজের প্রশংসা। ব্যবসায়ীরা লাভ করবেন।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের মানসিক চাপ অনেকটাই কমতে পারে। কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন। চাকরিজীবীদের পদোন্নতি, বেতনবৃদ্ধি বা বড় সুযোগ আসতে পারে। পরিবারেও সুখ-শান্তির পরিবেশ।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার গতি পেতে পারে। বিবাদ বা আইনি জটিলতায় স্বস্তি পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়তে পারে। নতুন দায়িত্ব পেলে আত্মবিশ্বাসও আরও দৃঢ় হবে।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার ইঙ্গিত। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিলে ভবিষ্যতে লাভের মুখ দেখতে পারেন। দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। পরিবার থেকেও পাবেন কোনও সুখবর।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকারা এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। কাজে সাফল্যের সম্ভাবনা। পাশাপাশি হঠাৎ কোনও সূত্রে অর্থলাভের সুযোগও আসতে পারে।
 

POST A COMMENT
Advertisement