জুলাই মাসে গ্রহের মহামিলন রাজভাগ্য খুলবে এই ৫ রাশির মিলবে সুখবরGuru Aditya Yoga Rashifal: আসন্ন জুলাই মাসে গ্রহের বিশেষ পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় সুখবর আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তন এবং বৃহস্পতির সঙ্গে যুতির ফলে তৈরি হবে অত্যন্ত শুভ গুরু আদিত্য যোগ। মাসের প্রথম অর্ধে সূর্য মিথুন রাশিতে অবস্থান করলেও দ্বিতীয় অর্ধে তা কর্কট রাশিতে প্রবেশ করবে।
এর পাশাপাশি জুলাই মাসে মীন রাশিতে বক্রী হবে শনিদেব। অন্যদিকে সিংহ রাশিতে গোচর করবে শুক্র। বৃষ রাশির জাতকদের জন্য শুক্র ও কেতুর যুতি অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে যার ফলে সুখ ও বিলাসিতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। সব মিলিয়ে গ্রহের এই চলন বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে এবং মূলত ৫টি রাশির ভাগ্য এই মাসে সবচেয়ে বেশি চমকাবে।
বৃষ রাশি
এই তালিকায় প্রথমেই রয়েছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এই মাসে নতুন প্রযুক্তি আয়ত্ত করতে পারবেন যা তাদের কেরিয়ারে উন্নতি এনে দেবে। এর পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা লাভের যোগ রয়েছে এবং সরকারি কাজেও এরা বড় সাফল্য পাবেন।
মিথুন রাশি
ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশির জাতকদেরও। আগামী ৭ জুলাইয়ের পর থেকে এদের জীবনে মোটা আর্থিক লাভের সুযোগ তৈরি হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকাও উদ্ধার হবে। সেই সঙ্গে এদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং নতুন সম্পর্কে জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
অন্যদিতে কন্যা রাশির জাতকরা মাসের শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও দ্বিতীয় সপ্তাহ থেকেই পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে ঘুরে যাবে। কন্যা রাশির দশম ঘরে বুধের শুভ প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য আসবে এবং ব্যবসার প্রসার ও আর্থিক উন্নতিও ঘটবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের ক্ষেত্রে এই মাসে উপার্জন বৃদ্ধি পাবে এবং নিজের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন। এরা জ্ঞান ও বুদ্ধি কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবেন এবং পরিবার ও সমাজ জীবনে এদের সম্মান ও প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি অর্থলাভ হবে এবং সন্তানের উন্নতিতে মনে সুখ বাড়বে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য জুলাই মাসের দ্বিতীয়ার্ধ সবচেয়ে শুভ হতে চলেছে। আগামী ১৬ জুলাইয়ের পর আচমকা বড় উন্নতির সুযোগ আসবে এবং চাকরিপ্রার্থীরা কাঙ্ক্ষিত সুখবর পেতে পারেন। সেই সঙ্গে এই রাশির জাতকদের বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে।