June Grah Gochar: জুনেই ৫ শুভ যোগ, ৫ রাশির ভাগ্য বদলাবে, মিলবে টাকা, মনে শান্তি

জ্যোতিষের দিক থেকে ২০২৬ সালের জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ৫ সবথেকে প্রভাবশালী গ্রহ-গুরু, শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধ নিজের চাল বদল করছে। আর এই সব গ্রহের গোচরে দুর্লভ সংযোগ তৈরি হবে। যার প্রভাব ১২ রাশির উপরই পড়বে। তবে এই মাসে গোল্ডেন টাইম কাটাবে ৫ রাশি। তাদের ভাগ্যের তালা জুনেই খুলবে। তাদের টাকার অভাব হবে শেষ। পাশাপাশি মানসিক শান্তি মিলবে। 

Advertisement
জুনেই ৫ শুভ যোগ, ৫ রাশির ভাগ্য বদলাবে, মিলবে টাকা, মনে শান্তিজুন গ্রহ গোচর
হাইলাইটস
  • জ্যোতিষের দিক থেকে ২০২৬ সালের জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • এই মাসে ৫ সবথেকে প্রভাবশালী গ্রহ-গুরু, শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধ নিজের চাল বদল করছে
  • এই মাসে গোল্ডেন টাইম কাটাবে ৫ রাশি

জ্যোতিষের দিক থেকে ২০২৬ সালের জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ৫ সবথেকে প্রভাবশালী গ্রহ-গুরু, শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধ নিজের চাল বদল করছে। আর এই সব গ্রহের গোচরে দুর্লভ সংযোগ তৈরি হবে। যার প্রভাব ১২ রাশির উপরই পড়বে। তবে এই মাসে গোল্ডেন টাইম কাটাবে ৫ রাশি। তাদের ভাগ্যের তালা জুনেই খুলবে। তাদের টাকার অভাব হবে শেষ। পাশাপাশি মানসিক শান্তি মিলবে। 

জুনে কবে কোন গোচর? 
জ্যোতিষ হিসেব মতে, 

  • ২ জুন ভোর ২টো ২৫ মিনিটে বৃহস্পতির বড় গোচর
  • ৮ জুন বিকেল ৫টা ৪৭ মিনিটে শুক্রের কর্কট রাশিতে গোচর
  • ১৫ জুন ১২টা ৫৮ মিনিটে সূর্য মিথুন রাশিতে গোচর করবে
  • ২১ জুন রাত ১২টা ০৭ মিনিটে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে
  • ২২ জুন বিকেল ৩টে ৪১ মিনিটে বুধ এন্ট্রি নেবে কর্কট রাশিতে

আর এই গোচরগুলিতে দারুণ সময় কাটবে ৫ রাশির। আসুন সেই সব রাশি সম্পর্কে জানা যাক-

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন অত্যন্ত ভাল সময় নিয়ে আসবে। আপনারা সবকিছু জিতে নেবেন। টাকার সমস্যা মিটে যাবে। মন ভাল থাকবে। শত্রুরা দূরত্ব বাড়িয়ে নেবেন। সমাজে নেটওয়ার্ক বাড়বে। কেরিয়ারে উন্নতি। যার ফলে বড় বিপদ এড়িয়ে যেতে পারবেন। 

মিথুন রাশি
এই রাশির জন্য আর্থিক সমস্যার সমাধান করবে জুন মাসের একাধিক গ্রহের গোচর। ব্যবসায় এগিয়ে যাবেন। পাশাপাশি চাকরিতেও হবে উন্নতি। বিবাহিত জীবনেও সুখ আসবে। মন শান্ত থাকবে। বিপদ কাছে ঘেঁষবে না। 

কর্কট রাশি
ব্যবসায়ীদের জন্য এই সময়টা একবারে সেরার সেরা। এছাড়া কেরিয়ারেও বিরাট উন্নতির আশা রয়েছে। টাকার অভাব এবার মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পরিবারে সুখ বিরাজ করবে। পাবেন অসীম শান্তি। শুধু তাই নয়, এই সময় বিরাট কোনও বিপদও ছুঁতে পারবে না। 

কন্যা রাশি
জুনে সুখ-সমৃদ্ধি পাবেন। নতুন প্রপার্টি কিনতে পারেন। পাশাপাশি কেরিয়ারে হতে পারে উন্নতি। এছাড়া প্রচুর টাকা পাবেন। হঠাৎ করে বাড়তে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স। সমাজে মান ও সম্মান বৃদ্ধি পাবে। সকলে আপনাদের সঙ্গে সুব্যবহার করবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বৃশ্চিক রাশি
হুট করে ইনকাম বাড়বে। মাইনে বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বস ভরসা করবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। 

এই সময় ব্যবসাতে বিরাট উন্নতির আশা রয়েছে। পাশাপাশি মনের হাল ফিরবে। শান্ত থাকতে শিখে যাবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

POST A COMMENT
Advertisement