8 October থেকে দেবগুরু সদয় Lucky 4 রাশিতে, পড়ুন Jupiter Money Horoscope

এই সময়ে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। কাজে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকরা এই সময়ে লাভবান হতে পারেন।

Advertisement
8 October থেকে দেবগুরু সদয় Lucky 4 রাশিতে, পড়ুন Jupiter Money Horoscope বৃহস্পতির রাশিফল
হাইলাইটস
  • বৃহস্পতির নক্ষত্র বদল।
  • এই সময়ে লাভবান হতে পারে ৪ রাশি।

আগামী ৮ অক্টোবর আশ্লেষা নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষীদের মতে, আশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধ হল গ্রহদের রাজকুমার। অন্যদিকে, দেবগুরু বৃহস্পতি গ্রহদের গুরু। জ্যোতিষে ভাগ্য, সন্তান, বিবাহ এবং জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি। বুধের নক্ষত্রে বৃহস্পতির গোচর জ্যোতিষের দিক থেকে গুরুত্বপূর্ণ। জ্যোতিষমতে, বৃহস্পতি ও বুধের এই অবস্থান ৪ রাশির জাতক ও জাতিকার জীবনে আনবে সৌভাগ্য। 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন সৌভাগ্য আনবে। এই সময়ে বড় সাফল্য পাওয়ার যোগ তৈরি হচ্ছে। কোনও সুখবর পেতে পারেন। বিয়ের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের। পরিবারে আনন্দের পরিবেশ। বাড়ির পরিবেশও ইতিবাচক। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁরা ভাল প্রস্তাব পেতে পারেন। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ।

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের এই সময়ে আর্থিক লাভের যোগ। চাকরি এবং ব্যবসায় সময়টা অনুকূল। কোনও বড় সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার ফলে উন্নতির পথ খুলে যেতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগ। দীর্ঘ দিন ধরে চলা সমস্যাগুলি থেকেও ধীরে ধীরে মুক্তি পাওয়ার সম্ভাবনা।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টা শুভ। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ। মানসম্মানও বাড়তে পারে। মনের কোনও ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা। জীবনে নতুন কিছু করার পরিকল্পনাও করতে পারেন। ব্যবসায়ীরা ভাল কোনও চুক্তি পেতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হওয়ার যোগ। পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকারা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের বড় লাভ পেতে পারেন। আর্থিকভাবে লাভবান হবেন ব্যবসায়ীরাও। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। পরিবারে কোনও শুভ সংবাদ। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে সেখান থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা। ভাগ্যের সহায়তায় বিভিন্ন কাজে সাফল্য। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তেও মনের মতো লাভ পাওয়ার যোগ।

Advertisement

POST A COMMENT
Advertisement