Jupiter Retrograde 2026: দেবগুরুর গতি পরিবর্তন, আগামী ৫ মাস এই ৬ রাশির হাতে বিপুল টাকা

বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। ৩০ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকার পর সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু। ১৩ ডিসেম্বর সিংহ রাশিতে বক্রী চলন শুরু করবে বৃহস্পতি। প্রায় ১২১ দিন এই অবস্থানে থাকার পর ১৩ এপ্রিল ২০২৭ পুনরায় মার্গী বা স্বাভাবিক গতিতে ফিরবে এই গ্রহ। আগামী ৫ মাস কোন ৬ রাশি হবে মালামাল?

Advertisement
দেবগুরুর গতি পরিবর্তন, আগামী ৫ মাস এই ৬ রাশির হাতে বিপুল টাকাবৃহস্পতির গতি পরিবর্তন
হাইলাইটস
  • বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে
  • ৩ এপ্রিল ২০২৭ পুনরায় মার্গী বা স্বাভাবিক গতিতে ফিরবে
  • ৫ মাস কোন ৬ রাশি হবে মালামাল?

জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য ও উন্নতির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতির রাশি পরিবর্তন এবং গতির পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির জাতকদের জীবনে। বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। ৩০ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকার পর সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য।

তবে বৃহস্পতির এই গোচরের পাশাপাশি আসতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন। ১৩ ডিসেম্বর সিংহ রাশিতে বক্রী চলন শুরু করবে বৃহস্পতি। প্রায় ১২১ দিন এই অবস্থানে থাকার পর ১৩ এপ্রিল ২০২৭ পুনরায় মার্গী বা স্বাভাবিক গতিতে ফিরবে এই গ্রহ।

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, বৃহস্পতির এই রাশি পরিবর্তন ও বক্রী চলনের প্রভাবে আগামী ৫ মাস কয়েকটি রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে ৬টি রাশির জাতকরা অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন আয়ের সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

কোন ৬ রাশির ভাগ্য খুলতে পারে?
মেষ রাশি: বৃহস্পতির গোচর মেষ রাশির জাতকদের জন্য ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন কোনও কাজ বা বিনিয়োগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে।

মিথুন রাশি: এই রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। অতীতে করা কোনও কাজ থেকে আর্থিক লাভের মুখ দেখতে পারেন। পাশাপাশি নতুন আয়ের পথ খুলে যেতে পারে।

সিংহ রাশি: বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এই রাশিতেই। ফলে সিংহ রাশির জাতকদের জীবনে বিশেষ পরিবর্তন আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন।

Advertisement

তুলা রাশি: বৃহস্পতির গোচরে তুলা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকতে পারে।

ধনু রাশি: বৃহস্পতি ধনু রাশির অধিপতি গ্রহ। তাই এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে এই রাশির জাতকদের জন্য। ভাগ্যের সহায়তায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনাও সফল হতে পারে।

কুম্ভ রাশি: আগামী পাঁচ মাস কুম্ভ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে। আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। চাকরি ও ব্যবসায় নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা ও বিশ্বাসের উপর ভিত্তি করে করা সম্ভাব্য পূর্বাভাস। বাস্তবে আর্থিক লাভ বা ক্ষতি ব্যক্তির পরিস্থিতি, সিদ্ধান্ত এবং পরিশ্রমের উপর নির্ভর করে।

 

POST A COMMENT
Advertisement