Guru Margi 2022: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে। এর ট্রানজিট সমস্ত রাশির মানুষের ওপর বিভিন্ন প্রভাব ফেলে। এই সময়ে, কারো ভাগ্য উজ্জ্বল হয়, কারোর জীবনে আবার নেমে আসে অশুভ ছায়া।
দেবগুরু হিসাবে বিবেচিত বৃহস্পতি ২৪ নভেম্বর রাশি পরিবর্তন করতে চলেছে। ১২ বছর পর নিজ রাশি মীনে গোচর করে বক্রি গতিতে বিচরণ শুরু করেছিলেন বৃহস্পতি। ২৪ নভেম্বর মার্গী হবেন। তাঁর রাশি পরিবর্তন করার কারণেই পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। এই যোগ তৈরি হওয়ার কারণে ৩টি রাশি কেরিয়ারে সফল হওয়ার পাশাপাশি বিপুল অর্থ লাভ করতে চলেছে। জেনে নিন সেই রাশিগুলি কী কী।
বৃষ- বৃহস্পতি গ্রহের ট্রানজিটের কারণে বৃষ রাশির জীবন পরিবর্তন হতে চলেছে। আয় ব্যাপকভাবে বৃদ্ধি পেতে চলেছে। কোনও যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। ব্যবসায় ভালো অর্থ পাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির দেওয়ার সুযোগ পেতে পারেন।
মিথুন- মিথুন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির ট্রানজিটের কারণে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পরিবারে সুখ শান্তি থাকবে। মানসিক অবস্থা ভালো থাকবে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায় লাভ হতে পারে।
কর্কট- বৃহস্পতি গ্রহের পথ চলার কারণে কর্কট রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত কোনও ছোট বা বড় ভ্রমণ হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন। তাদের আটকে থাকা অনেক কাজ শেষ হতে পারে। অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।