গজকেশরী যোগে টাকার জোয়ারে ৪ রাশিনিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, সুখ এবং সৌভাগ্যের কারক। ২০২৬ সালে সেই গুরুগ্রহের চলন ঘিরেই এখন শোরগোল পড়ে গিয়েছে গণকদের মহলে। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করলেও, ২০২৬ সালে মাত্র পাঁচ মাসের ব্যবধানে দু-দু’বার নিজের স্থান পরিবর্তন করবেন তিনি। বর্তমানে বৃহস্পতির গতি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বা ‘অতিচারী’ অবস্থায় রয়েছে।
আগামী ২ জুন ২০২৬-এ বৃহস্পতি স্বীয় উচ্চস্থ রাশি কর্কটে প্রবেশ করবেন এবং ৩১ অক্টোবর পা রাখবেন সিংহ রাশিতে। এই জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কর্কট রাশিতে অবস্থানকালে চন্দ্রের সঙ্গে মিলে বৃহস্পতি তৈরি করবেন মহাশক্তিশালী ‘গজকেশরী রাজযোগ’। এই শুভ যোগের প্রভাবে বিশেষ ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সাফল্যের জোয়ার।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি প্রেমের বসন্ত নিয়ে আসবে। যাঁরা সিঙ্গল, তাঁদের বিয়ের পিঁড়িতে বসার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনই নয়, কর্মক্ষেত্রেও উচ্চপদ লাভের যোগ রয়েছে। আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় চারপাশের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দরজা এক্কেবারে হাট করে খুলে যাবে। কেরিয়ারে বড়সড় পদোন্নতি বা নতুন কোনও লাভজনক ব্যবসার সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে এই সময়টি মিথুন রাশির জন্য অত্যন্ত পুষ্টিকর হতে চলেছে। দেবগুরুর আশীর্বাদ পেতে বৃহস্পতিবার হলুদ রঙের সামগ্রী দান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কর্কট রাশি
গজকেশরী রাজযোগের সর্বাধিক সুফল ভোগ করবেন কর্কট রাশির জাতকরা। কারণ দেবগুরু তাঁদের রাশিতেই উচ্চস্থ অবস্থায় বিরাজ করবেন। এর ফলে ব্যক্তিত্বে এক রাজকীয় আভা ফুটে উঠবে। ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি নতুন চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা প্রবল।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জীবনেও সাফল্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যেহেতু ধনুর অধিপতি স্বয়ং বৃহস্পতি, তাই এই রাজযোগ তাঁদের জন্য বরদানস্বরূপ। যৌথ ব্যবসায় যুক্ত থাকলে সেখান থেকে বিপুল লাভের মুখ দেখবেন তাঁরা। অবিবাহিতদের জন্য এই সময়টি বিবাহের মাহেন্দ্রযোগ নিয়ে আসবে। ভগবান বিষ্ণুর আরাধনা এবং বৃহস্পতিবার ব্রত পালনে এই শুভ ফল আরও বহুগুণ বাড়তে পারে।