বৃহস্পতির রাশিফলভাগ্য ও জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছেন। সেখানে তাঁর সঙ্গে রয়েছে গ্রহদের সেনাপতি মঙ্গল। জ্যোতিষে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তির ভাগ্য থেকে শুরু করে জীবনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রভাব ফেলে এই গ্রহের অবস্থান। আগামী ১৩ ডিসেম্বর গতিপথ পরিবর্তন করে বক্রী হবেন বৃহস্পতি। এরপর ২৫ জানুয়ারি ফের কর্কট রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতির চলনের প্রভাব পড়বে ৪টি রাশির জাতক ও জাতিকাদের উপরে। আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে পারে। ভাগ্যের সহায়তায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা। কোন কোন রাশির জন্য সময়টি শুভ হতে চলেছে, দেখে নেওয়া যাক।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির বক্রী চাল লাভজনক হতে পারে। পুরনো কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার ফলে ভাল আর্থিক লাভের সম্ভাবনা। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজেও গতি। বাড়বে আত্মবিশ্বাস। ব্যবসায় যে সব পরিকল্পনা এত দিন আটকে ছিল, সেগুলি সফল হতে পারে। আপনার জন্য সময়টা অনুকূল। পরিবার সংক্রান্ত সমস্যার অবসান। ভাগ্যের সহায়তায় একাধিক কাজ সহজেই শেষ হতে পারে।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য আরও মজবুত করতে পারে বৃহস্পতির বক্রী অবস্থান। সাহস ও পরাক্রম বাড়বে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের চেষ্টা সফল হতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। বড় কোনও জিনিস কেনার পরিকল্পনাও করতে পারেন। কাজে মন বসবে।
সিংহ রাশি: চাকরিতে দীর্ঘ দিন ধরে ওঠাপড়া চলছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ কমবে। নিজের প্রতিভা প্রমাণের যথেষ্ট সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা মিলতে পারে। কাজের সুবাদে কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে। কোথাও থেকে ভাল চাকরির প্রস্তাবও আসতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁরাও লাভবান হতে পারেন। এই সময় এমন কারও সঙ্গে পরিচয় হতে পারে, যিনি ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবেন।
মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির বক্রী চাল শুভ ফল নিয়ে আসতে পারে। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ তৈরি হবে। এই সময় ভ্রমণের যোগও রয়েছে। কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি পাবেন। নতুন কোনও সম্পর্কের সূচনা হতে পারে। পরিবারে সুখের পরিবেশ। জীবনে সুখ ও সুবিধা বৃদ্ধি। ভাগ্য থাকবে আপনার পক্ষে।