বৃহস্পতি সহায়, 31 October থেকে খুলছে 4 রাশির অর্থভাগ্য, পড়ুন Jupiter Money Rashifal

বৃহস্পতির রাশি পরিবর্তনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মত জ্যোতিষীদের। কারণ বৃহস্পতির অবস্থান বদলের প্রভাব সব রাশির জাতকের উপরেই আলাদাভাবে পড়বে।

Advertisement
বৃহস্পতি সহায়, 31 October থেকে খুলছে 4 রাশির অর্থভাগ্য, পড়ুন Jupiter Money Rashifal  বৃহস্পতির রাশিফল
হাইলাইটস
  • বৃহস্পতির রাশি বদল।
  • অক্টোবর থেকে গোল্ডেন টাইম ৪ রাশির।

জ্যোতিষের দিক থেকে অক্টোবর মাসটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসেই রাশি পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি। ৩১ অক্টোবর দুপুরে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন। সিংহ রাশির অধিপতি সূর্য। ফলে বন্ধু রাশিতে গোচর করবেন বৃহস্পতি। জ্যোতিষ মতে, জ্ঞান, ভাগ্য, অর্থ, শিক্ষা, কেরিয়ারের কারক গ্রহ বৃহস্পতি। ফলে বৃহস্পতি সিংহে প্রবেশ করার পর ৪ রাশির জাতক ও জাতিকার আর্থিক পরিস্থিতির উন্নতি, চাকরিতে নতুন সুযোগ এবং ব্যবসায় অগ্রগতির যোগ তৈরি হতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজেও গতি। মিলতে পারে ভাগ্যের সহায়তা। দেখে নেওয়া যাক, বৃহস্পতির সিংহে গোচরে কোন ৪ রাশির জাতক ও জাতিকারা শুভ ফল পেতে পারেন।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা কাজে ভাল ফল পেতে পারেনরা। চাকরিতে সম্মান বাড়তে পারে। পদোন্নতি বা দায়িত্বের সঙ্গে যুক্ত ভাল কোনও সুযোগও আসতে পারে। সুখবর পাওয়ার যোগ। আর্থিক দিক থেকেও সময় অনুকূল। আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয় বাড়ানোর সুযোগও আসতে পারে।

সিংহ রাশি: এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। ব্যবসায়ীরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজেও গতি আসার সম্ভাবনা। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাও করতে পারেন। বৃহস্পতির প্রভাবে ভাগ্যের সহায়তা পাবেন। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।

ধনু রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি নিজেই। এই গোচরের সময় ধনু রাশির জাতকদের সৌভাগ্য আনবেন বৃহস্পতি। ফলে সময় অনুকূলে। কেরিয়ারে পরিবর্তন বা উন্নতির নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা দায়িত্ব বাড়ার বিষয়ে সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার যোগ। আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ সময় যাবে। বৃহস্পতির প্রভাবে বাড়বে ব্যবসা। লাভের নতুন সুযোগ আসতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্য। সময় আপনার অনুকূলে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা ভাল খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার পাশাপাশি সঞ্চয় বাড়বে। দাম্পত্য জীবনেও জমাটি পারস্পরিক বোঝাপড়া।

Advertisement

POST A COMMENT
Advertisement