Lucky 4 রাশির চাকরি ও ব্যবসায় তুঙ্গ বৃহস্পতি 31 October থেকে, পড়ুন Jupiter Career Horoscope

সিংহ রাশিতে যেতে চলেছেন দেবতাদের গুরু বৃহস্পতি। বৃহস্পতির এই অবস্থান শুভ হতে চলেছে একাধিক রাশির জাতক ও জাতিকার। জ্যোতিষ মতে, বৃহস্পতির গোচর জ্ঞান, ভাগ্য, শিক্ষা, অর্থ এবং কর্মজীবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রভাব ফেলে।

Advertisement
Lucky 4 রাশির চাকরি ও ব্যবসায় তুঙ্গ বৃহস্পতি 31 October থেকে, পড়ুন Jupiter Career Horoscopeবৃহস্পতির রাশিফল
হাইলাইটস
  • সিংহ রাশিতে গুরু বৃহস্পতি।
  • লাভবান হবে ৪ রাশি।

জ্যোতিষে বৃহস্পতি হল জ্ঞান, ভাগ্য, অর্থ, বিবাহ এবং কেরিয়ারে উন্নতির কারক গ্রহ। সহজ ভাষায়, দেবগুরু সহায় থাকলে চাকরি ও ব্যবসায় প্রত্যাশিত ফল মেলে। পঞ্জিকা বলছে, আগামী ৩১ অক্টোবর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। দুপুর ১২টা ২ মিনিটে এই গোচর হবে। ২৫ জানুয়ারি পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবেন দেবগুরু। ফলে দীর্ঘদিন ধরে বৃহস্পতির শুভ দশা চলবে ৪ রাশিতে। তাঁরা জীবনে উন্নতি করবে। আসবে নতুন সুযোগ। খুলে যাবে আর্থিক স্থিতিশীলতার পথ। এই ৪ রাশির জাতকরা চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিন ধরে ভাল সুযোগের অপেক্ষায় করেছিলেন, সেই আশা পূরণ হবে। ব্যবসায়ীরা নতুন যোগাযোগ ও পরিকল্পনার মাধ্যমে লাভবান হবেন। আর্থিক অবস্থাও ভাল হবে।

মেষ রাশি:এই সময়টা কর্মক্ষেত্রে নতুন সূচনা। চাকরিতে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। পাবেন ঊর্ধ্বতন আধিকারিকদের সহযোগিতাও। ব্যবসায়ীরা নতুন গ্রাহক বা লাভজনক কোনও চুক্তির মাধ্যমে উপকৃত হতে পারেন। বিনিয়োগ থেকে লাভ করবেন। বাড়বে আয়। দেবগুরুর কৃপায় কেরিয়ারে উন্নতি। 

তুলা রাশি: এই রাশির জাতকদের চাকরিতে শুভ পরিবর্তন। উন্নতির নতুন সুযোগ। নতুন চাকরির অফার। ব্যবসায় যোগাযোগের সূত্রে লাভ। আর্থিক বিষয়ও আপনার পক্ষে থাকবে। আয়ের নতুন উৎস। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। 

সিংহ রাশি: আর্থিক ক্ষেত্রে নতুন আশার আলো দেখবেন। পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা। কাজে যে সমস্যাগুলি হচ্ছিল, সেগুলিও ধীরে ধীরে কমবে। চাকরিজীবীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা খুঁজে পাবেন আয় বাড়ানোর নতুন পথ। বড় আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি।
 

POST A COMMENT
Advertisement