বৃহস্পতির রাশিফলজ্যোতিষে বৃহস্পতি হল জ্ঞান, ভাগ্য, অর্থ, শিক্ষা, বিবাহ এবং উন্নতির কারক গ্রহ। বৃহস্পতির গতির পরিবর্তন হতে চলেছে চলতি বছরেই। এই সময়ে চাকরি, ব্যবসা এবং আর্থিক সাফল্যের সম্ভাবনা। আগামী ১৩ ডিসেম্বর, রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে সিংহ রাশিতে বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি। ২০২৭ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি আবার মার্গী হবেন। প্রায় ১২২ দিন বক্রী অবস্থায় থাকবেন বৃহস্পতি। দেবগুরুর বক্রী চাল ৪ রাশির জাতক ও জাতিকারা লাভবান হবেন।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বক্রী চাল কেরিয়ারে নতুন দিশা দেখাবে। চাকরিজীবীদের পুরনো পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা। পদোন্নতি, নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনও কাজে অংশ নেওয়ায়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগ থেকে লাভ করবেন। তবে আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করাই ভাল।
কর্কট রাশি: এই রাশির জাতকদের সামনে আর্থিক ক্ষেত্রে কিছু ইতিবাচক সুযোগ আসতে পারে। আগে করা বিনিয়োগ, আটকে থাকা পাওনা বা পুরনো ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের পথ। চাকরির ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। আপনার কাজের প্রশংসা হবে। আপনাকে ভাগ্য সাহায্য করবে। তবে পারিবারিক খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। বড় কোনও বিনিয়োগের আগে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিন।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বক্রী চাল চাকরি ও ব্যবসায় সাফল্য আনবে। অতীতের করা কাজ থেকে আপনি লাভবান হবেন। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের জন্য নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের পুরনো গ্রাহক বা আটকে কাজ থেকে লাভের সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি মজবুত করতে অপ্রয়োজনীয় খরচে রাশ টানা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা জরুরি।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির প্রভাবে কেরিয়ার ঊজ্জ্বল হবে। ভাল সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। আর্থিকভাবেও আপনার উন্নতির যোগ। পেশাগত জীবনের বাধা এবং মানসিক চাপ ধীরে ধীরে কমতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হওয়ার সম্ভাবনা। বাড়বে আপনার আয়।