Guru Drishti on Shani: শনিতে দৃষ্টি গুরু বৃহস্পতির, অবশেষে সুদিন শুরু ৪ রাশির

২ জুন ২০২৬। ঠিক এই দিনই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। আর তারপরই মীন রাশিতে অবস্থিত শনির উপর দৃষ্টিপাত করবে। জ্যোতিষ গণনা অনুসারে, এই শুভ যোগে ১২টি রাশির উপরই প্রভাব পড়তে চলেছে।

Advertisement
শনিতে দৃষ্টি গুরু বৃহস্পতির, অবশেষে সুদিন শুরু ৪ রাশিরজ্যোতিষ গণনা অনুসারে, এই শুভ যোগে ১২টি রাশির উপরই প্রভাব পড়তে চলেছে।
হাইলাইটস
  • দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে।
  •  মীন রাশিতে অবস্থিত শনির উপর দৃষ্টিপাত করবে।
  • শুভ যোগে ১২টি রাশির উপরই প্রভাব পড়তে চলেছে।

Guru drishti on Shani: ২ জুন ২০২৬। ঠিক এই দিনই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। আর তারপরই মীন রাশিতে অবস্থিত শনির উপর দৃষ্টিপাত করবে। জ্যোতিষ গণনা অনুসারে, এই শুভ যোগে ১২টি রাশির উপরই প্রভাব পড়তে চলেছে। তবে এর সুফল ৪ রাশির জীবনে সবচেয়ে বেশি পড়তে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি শুভ শক্তির প্রতীক, আর শনি কর্মফলের বিচারক। বৃহস্পতির শুভ দৃষ্টি শনির উপর পড়লে কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। বহু ক্ষেত্রে জীবনের স্থবিরতা কাটিয়ে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। তবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলের তারতম্য হওয়া স্বাভাবিক। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গ্রহগত এই অবস্থানকে শুভ মনে করা হলেও জীবনে সাফল্য পেতে পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের বিকল্প নেই। শুভ সময়কে কাজে লাগাতে হলে বাস্তব জীবনের দায়িত্বও সমান গুরুত্ব দিয়ে পালন করতে হবে।

তবে একটি বিষয় স্পষ্ট। ২ জুন থেকে কর্মক্ষেত্র, অর্থভাগ্য এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। এই বিশেষ গ্রহগত অবস্থানের জেরে আগামী সময়ে চারটি রাশি বিশেষ ভাবে লাভবান হতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বেশ শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির সম্ভাবনাও উজ্জ্বল। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রের উন্নতির যোগ তৈরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল হতে পারে। নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতির এই শুভ প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিনের আর্থিক চাপ কমার সম্ভাবনা রয়েছে। নতুন আয় উৎস তৈরি হতে পারে। ব্যবসায় লাভের সুযোগ বাড়বে। পাশাপাশি পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি পরিশ্রমের ফল পাওয়ার সময় হিসেবে বিবেচিত হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হওয়ার ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষ গণনা। 

POST A COMMENT
Advertisement