আষাঢ়ের পূর্ণিমায় সৌভাগ্যের চমক, দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্য খুলছে চার রাশিরJyeshtha Purnima 2026 Rasshifal: আজ ২৯ জুন সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। তবে বৈদিক মতে এখনো জ্যৈষ্ঠ মাস চলায় এই দিনটি জ্যেষ্ঠ পূর্ণিমা হিসেবেও পরিচিত। জ্যোতিষশাস্ত্র মেনে আজকের এই পুণ্য লগ্নে মা লক্ষ্মীর আরাধনা এবং পূর্ণিমা ব্রত পালন করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। গ্রহ ও নক্ষত্রের বিশেষ শুভ অবস্থানের কারণে আজকের দিনটি বেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত মঙ্গলময় হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, ধনলাভ এবং জীবনের নানা ক্ষেত্রে সাফল্যের এক সোনালী দরজা খুলে যেতে পারে এদের সামনে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য আজ কর্মজীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। অনেকের কাছেই নতুন চাকরির আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে, আবার কর্মীর বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনাও তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ গুরুত্বপূর্ণ কোনো ব্যবসায়িক চুক্তি আজ ফাইনাল হতে পারে, যা ভবিষ্যতে বড় আর্থিক লাভ এনে দেবে। জীবনের দীর্ঘদিনের বাধা বিপত্তিও এবার ধীরে ধীরে কেটে যাবে। আজ মা লক্ষ্মীর পুজো করার পাশাপাশি লক্ষ্মী মন্ত্র জপ করলে ভাগ্য আরও উজ্জ্বল হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও এই পূর্ণিমা তিথি আর্থিক দিক থেকে দারুণ লাভজনক প্রমাণিত হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আচমকাই ফেরত পেয়ে যেতে পারেন আপনি। আয়ের নতুন কোনো উৎস তৈরি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গেও চমৎকার সময় কাটবে। মনের সমস্ত অশান্তি দূর হয়ে মানসিক শান্তি ফিরে আসবে। ভবিষ্যতের জন্য বড় কোনও বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজকের দিনটি অত্যন্ত অনুকূল। শুভ ফল পেতে আজ রাতে চাঁদকে অর্ঘ্য নিবেদন করতে পারেন।
ধনু রাশি
জাতকদের জীবনে আজ থেকে এক দারুণ ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে পারে। দীর্ঘদিন ধরে যারা চাকরিতে পদোন্নতি বা পরিবর্তনের অপেক্ষা করছিলেন, তাদের সেই ইচ্ছা এবার পূরণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে বড় সাফল্যের পাশাপাশি আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতি ঘটবে। এমনকি বিলাসবহুল বা প্রয়োজনীয় মূল্যবান কোনো জিনিস কেনার পরিকল্পনাও আজ সফল হতে পারে। এই রাশির জাতকরা আজ নিষ্ঠাভরে মা লক্ষ্মীর আরাধনা ও পুজো করুন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের ওপর আজ ধনদেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। হঠাৎ করেই বড় অঙ্কের অর্থলাভের যোগ রয়েছে এই রাশির। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য ও আর্থিক উন্নতি মেলায় পুরোনো ঋণের বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে। নতুন কোনো ব্যবসা বা নতুন কাজ শুরু করার জন্যও আজকের দিনটি বেশ শুভ। মহাদেবকে সন্তুষ্ট করতে আজ শিবলিঙ্গে জল ঢাললে বিশেষ সুফল পাবেন।