কর্কট সংক্রান্তিতে সূর্য গোচরবৃহস্পতিবার সূর্য মিথুন রাশি থেকে বেরিয়ে নিজের মিত্র চন্দ্রের রাশি কর্কটে গোচর করছে। সূর্যের এই রাশি পরিবর্তনকেই কর্কট সংক্রান্তি বলা হয়। আর এই সংক্রান্তিতে একটা বড় পরিবর্তনও হয়। এই সময় সূর্যের উত্তরায়ন শেষ হয়। শুরু হয় দক্ষিণায়ন। আগামী ৬ মাস সূর্য দক্ষিণায়নে থাকবে। এই সময়টা দেবতাদের রাত বলে মনে করা হয়। আর এই দীর্ঘ সময় ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। তাদের সামনে আসবে ইনকামের নতুন পথ। পাশাপাশি টাকার অভাব মিটে যাবে।
মেষ রাশি
মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য় কর্কট সংক্রান্তি দারুণ সময় নিয়ে আসবে। এই সময় সূর্যদেবের কৃপায় আপনাদের বাড়বে আত্মবিশ্বাস। বৃদ্ধি পাবে শক্তি। সেই সঙ্গে কাজের জায়গায় দারুণ সুবিধা পাবেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেয়ে যাবেন। এই সময় ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত। আর্থিক স্থিতি ফিরবে। আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন। হাতে আসবে প্রচুর টাকা।
কন্যা রাশি
সূর্যের কর্কট রাশি গোচর কন্যা রাশির জন্য ধন নিয়ে আসবে। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাওনা টাকাও পাবেন। পাশাপাশি সমাজে মানসম্মান বাড়বে। পরিবারে সুখের সময় আসবে। পুরনো কোনও বন্ধু এই সময় সাহায্য করবেন। জীবনে আসবে শান্তি। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
তুলা রাশি
কাজের জায়গায় প্রোমোশন হবে। বাড়বে মাইনে। আটকে থাকা কাজ হয়ে যাবে। এছাড়া সরকারি কাজ সহজে হবে। ব্যবসায় নতুন ডিল পেতে পারেন। এছাড়া এই সময় বাবার পুরো সাহায্য পাবেন। এমনকী মিলতে পারে পৈতৃক সম্পত্তি। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও শুক্রের এই দক্ষিণায়নে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে ফেলবেন। টাকার অভাব বলে আর কিছু থাকবে না। অনেক দিন ধরে যাঁরা প্রপার্টি কেনার কথা ভাবছিলেন, তাঁরা পেয়ে যাবেন। ঘরের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। পড়ুয়ারা দারুণ সময় কাটাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
ভাল ফল পেতে চাইলে
আজ অবশ্যই পবিত্র কোনও নদীতে স্নান করুন। সেটা সম্ভব না হলে জলে তিল দিয়ে স্নান করে নিন। স্নান করে জল, লাল চন্দন, চাল এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। তাহলেই কাজ হবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।