কেন্দ্র ত্রিকোণ রাজযোগঅত্যন্ত প্রভাবশালী গ্রহ হল শুক্র। এটি নিজের উচ্চ রাশিতে প্রবেশ করতে চলেছে। যার ফলে মালব্য রাজযোগ তৈরি হতে চলেছে। এর পাশাপাশি আবার কেন্দ্র ত্রিকোণ রাজযোগও তৈরি হচ্ছে।
আসলে জ্যোতিষ মতে, ২ মার্চ মধ্যরাতে ১টা বেজে ১ মিনিটে শুক্র গোচর হবে। আর এই গ্রহ সুখ, সুবিধা, প্রেম, সৌন্দর্য, কলা, ঐশ্বর্য ও বিলাসিতা ডেকে আনে। তাই এই গ্রহকে নিয়ে এত চর্চা।
মাথায় রাখতে হবে যে শুক্র ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত মীন রাশিতে থাকবে। তারপর প্রবেশ করবে মেষ রাশিতে। কিন্তু এরই মাঝে ২৫ দিন শুক্র গোচরের জন্য কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হবে। যার ফলে ৩ রাশির জাতকের জীবন বদলে যাবে। তাই আর সময় নষ্ট না করে সেই ৩ রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
এই রাজযোগের জন্য সময়টা ভাল যাবে মেষ রাশির। আপনাদের ধনসম্পত্তি বাড়বে। আর্থিক স্থিতি মজবুত হবে। অর্থ নিয়ে চিন্তা দূর হবে। নতুন চাকরি হতে পারে। যাঁরা চাকরি করছেন, তাঁরা পেতে পারেন প্রোমোশন। এছাড়া ব্যবসাতেও নতুন ক্লায়েন্ট তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগে মিলতে পারে লাভ। পাশাপাশি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। সিঙ্গল থাকা জাতকেরা পেতে পারেন বিয়ের প্রস্তাব। তাই আপনারা এখন থেকেই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
এই রাজযোগ বৃষ রাশির জীবনেও দারুণ সময় ডেকে আনবে। ক্রিকোণ রাজযোগ আপনাদের অনেক সমস্যার করে দেবে সহজ সমাধান। আপনাদের ধনলাভ হতে পারে। কেরিয়ারে উন্নতির যোগও রয়েছে। নতুন কোনও সুযোগও সামনে আসতে পারে। যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও এই সময় ভাল ফল পাবেন। গুরুত্বপূর্ণ সব নির্ণয় নেওয়ার এটাই সেরা সময়। তাই তৈরি থাকুন।
ধনু রাশি
আপনারাও গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। সমাজে আপনার মান এবং সম্মান বৃদ্ধি বাবে। পাশাপাশি আর্থিক উন্নতি হবে। ইনকাম বাড়বে। সংসারে ভরে যাবে সুখ। বিবাদ শেষ হবে। এই সময় ঘর এবং বাহন কেনার যোগও রয়েছে। পাশাপাশি এই যোগের জন্য আপনার স্বাস্থ্যও ফিরবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।