Ketu Favorite Zodiac Sign: কেতু প্রিয় এই ৫ রাশির সোনায় মোড়া ভাগ্য, এদের জীবন টেনশন ফ্রি

জ্যোতিষে রাহু-কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কেতু শুভ ও অশুভ দুই ফলই দিতে পারে। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করছে ফল কী হবে। কেতুর শিরচ্ছেদ করেছিলেন ভগবান বিষ্ণু। প্রধানত অপার্থিব, আধ্যাত্মিক ও বিলাসিতার প্রতীক বলে মনে করা হয় কেতুকে। তবে কেতু মূলত ৫ রাশির ওপর তাঁর কৃপা দেখিয়ে থাকেন। আসুন জেনে নিই সেই রাশিগুলি কোনগুলো।

Advertisement
কেতু প্রিয় এই ৫ রাশির সোনায় মোড়া ভাগ্য, এদের জীবন টেনশন ফ্রিকেতুর প্রিয় ৫ রাশি কারা?

জ্যোতিষে রাহু-কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কেতু শুভ ও অশুভ দুই ফলই দিতে পারে। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করছে ফল কী হবে। কেতুর শিরচ্ছেদ করেছিলেন ভগবান বিষ্ণু। প্রধানত অপার্থিব, আধ্যাত্মিক ও বিলাসিতার প্রতীক বলে মনে করা হয় কেতুকে। তবে কেতু মূলত ৫ রাশির ওপর তাঁর কৃপা দেখিয়ে থাকেন। আসুন জেনে নিই সেই রাশিগুলি কোনগুলো।

মেষ রাশি
উগ্র ও উৎসাহে ভরপুর মেষ রাশিতে কেতুর প্রভাবে আধ্যাত্মিক গভীরতা বেড়ে যায়। মেষ রাশির জাতকেরা নিজেদের নেতৃত্বের গুণে পরিচিত আর কেতুর আশীর্বাদে তাঁদের এই গুণের প্রভাব অন্যের ওপর পড়তে দেখা যায়। কেতুর কৃপায় এই রাশিদের সমাজে মান-সম্মান বাড়ে।

কর্কট রাশি
কেতুর কৃপায় কর্কট রাশির জাতকেরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ আছে। নতুন গাড়ি কেনারও যোগ আছে কর্কট রাশির জাতকদের সামনে। নতুন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। জীবনে আনন্দ ও শান্তি পাবেন কর্কট রাশির জাতকরা। কেতুর কৃপায় সম্পত্তিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন।

কন্যা রাশি
কেতুর আশীর্বাদে কন্যা রাশির জাতকেরা সবক্ষেত্রে সফলতা পান। কেতুর কৃপায় এই রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়ে। অর্থ সঙ্কট থাকলেও কখনও অভাবের মুখোমুখি হন না। এই রাশির জাতকদের ব্যক্তিগত জীবন সুখময় হয়। কেতুর কৃপাতে এই রাশির জাতকেরা পরিশ্রম করেন ও ফলও পান।

বৃশ্চিক রাশি
কেতুর কৃপায় বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। মনঃসংযোগ করার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনার চারপাশের পরিস্থিতির গুরুত্ব আরও ভালো ভাবে উপলব্ধি করতে পারবেন আপনি। সমাজে দুর্বল মানুষদের প্রতি আপনি দায়িত্বশীল হয়ে উঠবেন এবং সেবামূলক কাজে যুক্ত হবেন। দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের মনে এই সময় ধর্মীয় ভাবনা জাগ্রত হবে। গবেষকদের জন্যও সময়টা শুভ।

মীন রাশি
রাশিচক্রে সবচেয়ে আধ্যাত্মিক প্রকৃতির রাশি মীনের ওপর স্বাভাবিকভাবে কেতুর কৃপা বেশি থাকে। কেতুর প্রভাবে এই রাশিরা খুবই দয়ালু হন। এই রাশির জাতকদের জীবনে আধ্যাত্মিকতা বেশি করে প্রাধান্য পেয়ে থাকে। যে কারণে সবক্ষেত্রেই এই রাশির জাতকদের সফলতা কেউ আটকাতে পারে না। এঁরা যে কাজ করবে ভাবে তা করেই দম ফেলে। কেতুর কৃপায় কখনও অর্থের অভাব হয় না।

Advertisement

POST A COMMENT
Advertisement