Ketu Gochar 2026: দীপাবলির পরেই কেতুর চাল বদল! ৬ রাশির ভাগ্যে হঠাৎ অর্থলাভের যোগ

কেতু গোচর ২০২৬: ৬টি রাশির সকলকে দীপাবলির শুভেচ্ছা! উৎসবের পর কেতু তার গতিপথ পরিবর্তন করবে, যার ফলে আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে।

Advertisement
দীপাবলির পরেই কেতুর চাল বদল! ৬ রাশির ভাগ্যে হঠাৎ অর্থলাভের যোগ আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে।
হাইলাইটস
  • ২০২৬ সালের দীপাবলির পরেই গ্রহের অবস্থানে বড় বদল আসতে চলেছে।
  • জ্যোতিষের হিসাব অনুযায়ী, ৫ ডিসেম্বর সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে কেতু।
  • বিশেষ করে অর্থ, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ketu Gochar 2026: ২০২৬ সালের দীপাবলির পরেই গ্রহের অবস্থানে বড় বদল আসতে চলেছে। জ্যোতিষের হিসাব অনুযায়ী, ৫ ডিসেম্বর সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে কেতু। জ্যোতিষশাস্ত্রে এই ছায়াগ্রহকে রহস্য, আধ্যাত্মিকতা এবং বৈরাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কেতুর এই রাশি পরিবর্তনে ছয় রাশির জাতকদের জীবনে ইতিবাচক বদল আসতে পারে বলে জ্যোতিষীদের একাংশের মত। বিশেষ করে অর্থ, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসভিত্তিক পূর্বাভাস। বাস্তবে কারও জীবনে কী ঘটবে, তা শুধু রাশির ভিত্তিতে নিশ্চিত করে বলা যায় না। জন্মছকে অন্য গ্রহের অবস্থানও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

কবে রাশি বদলাবে কেতু?
দৃক পঞ্চাঙ্গের গণনা অনুযায়ী, ৫ ডিসেম্বর ২০২৬-এ সিংহ থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে কেতু। বৈদিক জ্যোতিষে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রায় দেড় বছর অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে যায় কেতু। কর্কট রাশির অধিপতি চন্দ্র। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন ও আবেগের সঙ্গে যুক্ত করা হয়। তাই এই গোচরে কয়েকটি রাশির কাজকর্ম এবং চিন্তাভাবনায় বদলের সম্ভাবনা দেখছেন জ্যোতিষীরা।

কোন ৬ রাশির জন্য শুভ যোগ?
বৃষ:
জ্যোতিষীয় পূর্বাভাস অনুযায়ী, বৃষ রাশির জাতকদের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগও আসতে পারে। পুরনো যোগাযোগ থেকে ব্যবসায় লাভের আশা রয়েছে।

মিথুন: চাকরির খোঁজে থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। কর্মরতদের দায়িত্ব বাড়তে পারে। নিজের দক্ষতা দেখানোর সুযোগও আসতে পারে।

কন্যা: আয় বাড়ানোর নতুন পথ খুলতে পারে বলে মনে করা হচ্ছে। আটকে থাকা কাজ এগোতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব কিংবা ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।

Advertisement

মকর: কাজের বাধা কাটিয়ে ওঠার সুযোগ মিলতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের চ্যালেঞ্জ সামলাতেও সুবিধা হতে পারে বলে জ্যোতিষীয় পূর্বাভাস।

কুম্ভ: নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের জন্যও নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। 

বিঃ দ্রঃ- রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ভিত্তিক। এগুলি সম্পাদকীয় সুপারিশ বা বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়। 

POST A COMMENT
Advertisement