কেতু গোচর ২০২৬আগামী ৫৫ দিন দারুণ সময় কাটাবে ৫ রাশি। কারণ, এই সময় কেতু নক্ষত্র পরিবর্তন করছে। এটা জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কেতুর এই গোচরে মেষ, সিংহ সহ ৫ রাশির কেয়িয়ার, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। চাকরি বদলে ফেলতে পারবেন। ব্যবসায় লাভ বাড়বে।
কেতু গোচর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। তাই কেতু যখনই এক রাশি থেকে অন্য রাশি বা নক্ষত্রে যায়, তখন কেতু গোচর বলা হয়। আর কেতুর গোচরে জীবনে হুট করে বদল আসে। যার ফলে বিরাট উন্নতির আশা রয়েছে ৫ রাশির।
আসলে ৩ অক্টোবর ২০২৬ কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করেছে। এটি ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। যার ফলে বিরাট উন্নতি হবে ৫ রাশির।
মেষ রাশি
মেষ রাশির জন্য অত্যন্ত সুসময় নিয়ে আসবে কেতুর গোচর। এই সময় চাকরিতে বিরাট উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। ব্যবসা বড় হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পরিবারে ভাল সময় আসবে। মিটে যাবে অনেক জটিলতা।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময়ে এন্ট্রি নেবেন। কেরিয়ারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি হতে পারে। আয় বাড়বে। ব্যবসা বড় হবে। প্রোজেক্ট পাবেন। এছাড়া ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। সুতরাং চিন্তার কিছুই নেই।
বৃশ্চিক রাশি
কেতুর গোচরে সেরা সময় শুরু হবে বৃশ্চিক রাশির। জীবনে নতুন করে আলোর দিশা দেখতে পাবেন। সেই সঙ্গে আর্থিক হাল ফিরবে। মিটে যাবে অনেক জটিলতা। কেরিয়ারে উন্নতি নিশ্চিত। ব্যবসা বড় হবে। পরিবারে সকলেই সুস্থ থাকবেন।
ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। চাকরিতে উন্নতি পাকা। নয়া অফার লেটারও পেতে পারেন। সেই সঙ্গে ব্যবসা বড় হওয়ার সম্ভাবনাও প্রবল। এই সময় প্রোজেক্ট পেতে পারেন। বড় বাজেট পেতে পারেন। এছাড়া পরিবারে সুসময় নিশ্চিত।
মীন রাশি
এই রাশির জন্যও অত্যন্ত শুভ সময় আসছে। বিরাট উন্নতি শুধু সময়ের অপেক্ষা। অর্থের অভাব মিটে যাবে। ব্যাঙ্কে এন্ট্রি নেবে টাকা। চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে। ব্যবসাও বড় হবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।