আগামী 67 দিন ধরে 5 রাশিতে কেতুর ছায়া, সোনা ফলাবেন জাতকরা, পড়ুন Ketu Lucky Zodiacs

ডিসেম্বর পর্যন্ত মঘা নক্ষত্রে কেতুর অবস্থান থাকবে। এই সময়ের মধ্যে একাধিক রাসির জাতকের কর্মজীবনের জটিলতা কাটতে পারে। পুরনো বিবাদ থেকে মিলতে পারে স্বস্তি।

Advertisement
আগামী 67 দিন ধরে 5 রাশিতে কেতুর ছায়া, সোনা ফলাবেন জাতকরা, পড়ুন Ketu Lucky Zodiacsকেতুর রাশিফল
হাইলাইটস
  • মঘা নক্ষত্রে কেতুর অবস্থান।
  • ৫ রাশি মালামাল।

কেতু হল রহস্যময়, আধ্যাত্মিক এবং ছায়া গ্রহ। সাধারণত কেতু বৈরাগ্য ও বিচ্ছেদের কারক। এই গ্রহের অবস্থান পরিবর্তন হলে মানুষের জীবনেও গভীর প্রভাব পড়ে। বর্তমানে কেতু নিজের রাশি সিংহে এবং নিজের নক্ষত্র মঘায় অবস্থান করছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬৭ দিনের এই সময়টি ৫ রাশির জাতক ও জাতিকার জন্য নিয়ে আসতে পারে দারুণ সুযোগ। পাশাপাশি অর্থ ও সম্পদ বৃদ্ধির যোগ। জেনে নেওয়া যাক, কেতুর গোচরে কোন ৫ রাশির ভাগ্য খুলতে পারে।

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য কেতুর গোচর বেশ স্বস্তিদায়ক হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও গতি পেতে পারে। ব্যবসায় নতুন এবং লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতিরও উন্নতি। দীর্ঘদিনের কোনও ইচ্ছাপূরণের সুযোগও আসতে পারে।

সিংহ রাশি: কেতু বর্তমানে সিংহ রাশিতেই অবস্থান করছে। ফলে এই রাশির জাতকরা লাভবান হতে পারেন। চাকরি ও ব্যবসায় যে বাধাগুলি এত দিন সমস্যায় ফেলছিল, সেগুলি ধীরে ধীরে কেটে যাবে। গত কয়েক দিন ধরে মানসিক চাপ বা কোনও বিষয় নিয়ে সংশয় থাকলে তা থেকেও মুক্তি মিলতে পারে। বাড়বে আত্মবিশ্বাস।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই ৬৭ দিনের সময় ব্যক্তিগত ও পেশাগত, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। বিভিন্ন কাজে সাফল্যের যোগ। পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে। একের পর এক জটিলতা কাটিয়ে স্বস্তি ফিরবে জীবনে। আর্থিকভাবেও লাভবান হবেন।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি খুব শুভ। পুরনো আইনি বিষয় নিয়ে যে দৌড়ঝাঁপ চলছিল, তা কমতে পারে। মিলতে পারে স্বস্তি। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। কর্মক্ষেত্রে নতুন এবং বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। এর ফলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও বাড়বে। দূর হতে পারে অতিরিক্ত চিন্তা ও সংশয়।

Advertisement

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনেও আগামী ৬৭ দিনে ইতিবাচক পরিবর্তন। চাকরি ও ব্যবসায় ধারাবাহিকভাবে লাভ। আসতে পারে বড় সুখবরও। সঙ্গীর সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য থাকলে মিটে যেতে পারে। আরও দৃঢ় হতে পারে সম্পর্ক। অর্থলাভের যোগ।
 

POST A COMMENT
Advertisement