Ketu Nakshatra Pada Gochar: ২ অগাস্ট কেতুর নক্ষত্র পদ পরিবর্তন, ৪ রাশির গোল্ডেন টাইম শুরু, সফল হবেন

২ অগাস্ট কেতুর নক্ষত্র পদ গোচর। ৪ রাশির সেরা সময় শুরু হবে। সাফল্য মিলবে জীবনে। বিশদে জানতে পড়ুন নিবন্ধটি।

Advertisement
২ অগাস্ট কেতুর নক্ষত্র পদ পরিবর্তন, ৪ রাশির গোল্ডেন টাইম শুরু, সফল হবেনকেতুর নক্ষত্র পদ গোচর
হাইলাইটস
  • ২ অগাস্ট কেতুর নক্ষত্র পদ গোচর
  • ৪ রাশির সেরা সময় শুরু হবে
  • সাফল্য মিলবে জীবনে

কেতুর গোচর জ্যোতিষ শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। এমনকী এর নক্ষত্র পদ গোচরও সব রাশির উপর প্রভাব ফেলে। আর ২ অগাস্ট ২০২৬, রবিবার মধ্যরাত ১২টা ০৮ মিনিটে কেতু মঘা নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করতে চলেছে। আর এই গোচর ৪ রাশির জীবনে শুভ সময় নিয়ে আসবে। মিলবে সাফল্য। কেতু এই পদে ৩ অক্টোবর পর্যন্ত থাকবে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন ঠিক কোন ৪ রাশি এই পদ পরিবর্তনে গোল্ডেন টাইম কাটাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

মেষ রাশি
কেতুর নক্ষত্র পদ পরিবর্তন মেষ রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। সাফল্য পাবেন। এই সময় ব্যবসায় উন্নতি হবে। চাকরিতেও এগিয়ে যাবেন। সহকর্মীরা সাহায্য করবেন। এছাড়া নতুন দায়িত্বও পাবেন। পাশাপাশি অনেক জটিলতা মিটে যাবে। পরিবারে সমস্যা থাকবে না। তাই চিন্তার কোনও কারণ এখন থেকে চিন্তা ছাড়ুন। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও কেতুর নক্ষত্র পদ পরিবর্তনে গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। এই সময় বড় সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি ব্যবসায় বিরাট লাভ হবে। আত্মবিশ্বাস বাড়বে। এই সময় স্বাস্থ্যের হাল ফিরবে। মন থেকে সন্দেহ দূর হবে। শান্ত থাকবেন। এছাড়া পরিবারেও সুসময় আসবে।

কন্য রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। ২ অগাস্ট থেকে কেতুর নক্ষত্র পদ পরিবর্তনে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। এই সময় ব্যবসা বৃদ্ধি পাবে। নতুন সুযোগ পাবেন। পাশাপাশি টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। তাই অহেতুক দুশ্চিন্তা করে মাথা খারাপ করবেন না। 

ধনু রাশি
এই রাশির জন্যও কেতুর নক্ষত্র পদ পরিবর্তন গোল্ডেন টাইম নিয়ে আসবে। আপনাদের সামনে সফল হওয়ার রাস্তা খুলে যাবে। এই যোগে চাকরি বদলে ফেলতেও পারেন। পাশাপাশি প্রোমোশনের যোগও রয়েছে। এছাড়া কাজের সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। এখানেই শেষ নয়, এই নক্ষত্র পদ পরিবর্তনে ভাল সময় কাটাতে পারবেন। সমাজে বাড়বে মান এবং সম্মান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement