Ketu Nakshatra Parivartan 2026: কালীপুজোর পরই কেতুর নক্ষত্র পরিবর্তন, অর্থ থেকে নতুন চাকরি, ৪ লাকি রাশি কারা?

কালীপুজোর পরেই জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে কেতুর নক্ষত্র পরিবর্তনে ৪ রাশি হবে মালামাল।

Advertisement
কালীপুজোর পরই কেতুর নক্ষত্র পরিবর্তন, অর্থ থেকে নতুন চাকরি, ৪ লাকি রাশি কারা?কেতু নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • কালীপুজোর পরেই কেতুর নক্ষত্র পরিবর্তন
  • নভেম্বরের শেষ সপ্তাহে ৪ রাশি মালামাল
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

কালীপুজোর পরেই জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে কেতুর নক্ষত্র পরিবর্তন এবং ডিসেম্বরের শুরুতে রাশি পরিবর্তন ঘিরে জ্যোতিষ মহলে বিশেষ আলোচনা শুরু হয়েছে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, এই পরিবর্তনের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের কর্মজীবন, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত জীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

৮ নভেম্বর পালিত হবে কালীপুজো। এরপর ২৫ নভেম্বর কেতু আশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৪টা ৩৪ মিনিটে এই নক্ষত্র পরিবর্তন হবে। অন্যদিকে, ৫ ডিসেম্বর রাত ১০টা ৩২ মিনিটে কেতু সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। 

কেতুর নক্ষত্র পরিবর্তনে কোন ৪ রাশির লাভের সম্ভাবনা?
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা অনুযায়ী, কেতুর আশ্লেষা নক্ষত্রে প্রবেশের ফলে ৪টি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পে কাজ করার সুযোগ মিলতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। অতিরিক্ত আয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের কর্মজীবনের জটিলতা কিছুটা কমতে পারে। নতুন চাকরি, চাকরি পরিবর্তন কিংবা পদোন্নতির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য প্রশংসা পেতে পারেন। নতুন চুক্তি বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

৫ ডিসেম্বর কেতুর রাশি পরিবর্তন
২৫ নভেম্বরের নক্ষত্র পরিবর্তনের পর ৫ ডিসেম্বর কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষ অনুসারে, কেতু আধ্যাত্মিকতা, গবেষণা, আত্মোপলব্ধি এবং বৈরাগ্যের প্রতীক। এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জীবনে দীর্ঘমেয়াদি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। 

Advertisement

তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও গণনাভিত্তিক ভবিষ্যদ্বাণী। ব্যক্তিগত জন্মছক, গ্রহের অবস্থান এবং দশার উপর ফলাফল ভিন্ন হতে পারে। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যদ্বাণী নয়।

 

POST A COMMENT
Advertisement