Ketu Nakshatra Parivartan Astrology: ২০ এপ্রিল থেকে কেতুর প্রভাবে ৪ রাশিকে সাবধানে থাকতে হবে

Ketu Nakshatra Parivartan Astrology: সাধারণত কেতুকে মোক্ষ এবং বিচ্ছেদের কারক গ্ৰহ বলা হয়। মঘা নক্ষত্রে এর অবস্থানের ফলে মানুষের মনে অহেতুক ভয়, বিভ্রান্তি এবং জেদ বাড়তে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শেয়ার বাজার বা লটারিতে বড় টাকা ঢাললে সর্বস্বান্ত হওয়ার ভয় থাকছে।

Advertisement
২০ এপ্রিল থেকে কেতুর প্রভাবে ৪ রাশিকে সাবধানে থাকতে হবেকেতু গোচর রাশিফল

Ketu Nakshatra Parivartan Astrology: ছায়াগ্ৰহ কেতু তার অবস্থান পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে মঘা নক্ষত্রে। আগামী সোমবার, ২০ এপ্রিল ২০২৬-এর এই মহাজাগতিক ঘটনা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, মঘা নক্ষত্রের অধিপতি স্বয়ং কেতু। নিজের নক্ষত্রে কেতুর এই ‘রাজকীয়’ প্রবেশ যেমন কিছু ক্ষেত্রে শক্তির সঞ্চার করবে, তেমনই আবার অধিকাংশ রাশির জাতকদের জীবনে নিয়ে আসতে পারে চরম অস্থিরতা, আর্থিক মন্দা এবং স্বাস্থ্যের সংকট।

জ্যোতিষবিদদের মতে, কেতুর এই গোচর বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যাঁরা আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন বা যাঁদের রাশিতে কেতু অশুভ অবস্থানে রয়েছে, তাঁদের জন্য আগামী কয়েক মাস অগ্নিপরীক্ষার সমান। হঠাৎ করে অর্থহানি, কর্মক্ষেত্রে বিবাদ কিংবা পারিবারিক অশান্তি চরমে উঠতে পারে। মঘা নক্ষত্র পিতৃপুরুষের সঙ্গে সম্পর্কিত, তাই এই সময়ে পিতৃপক্ষের আশীর্বাদ না থাকলে বা পিতৃদোষ থাকলে কষ্টের মাত্রা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে।

সাধারণত কেতুকে মোক্ষ এবং বিচ্ছেদের কারক গ্ৰহ বলা হয়। মঘা নক্ষত্রে এর অবস্থানের ফলে মানুষের মনে অহেতুক ভয়, বিভ্রান্তি এবং জেদ বাড়তে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শেয়ার বাজার বা লটারিতে বড় টাকা ঢাললে সর্বস্বান্ত হওয়ার ভয় থাকছে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে বড়সড় হাসপাতাল-যাত্রার যোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই অশুভ দশা কাটাতে নিয়মিত গণেশ স্তোত্র পাঠ এবং দুঃস্থদের সেবার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

জ্যোতিষীদের দাবি, মঘা নক্ষত্রে কেতুর এই চলন মূলত মেষ, কর্কট এবং কুম্ভ রাশির জন্য প্রতিকূল হতে পারে। তবে ধৈর্য ধরে এবং ধর্মীয় আচার পালন করলে বিপদের মেঘ কিছুটা কাটলেও কাটতে পারে। আপাতত আগামী সোমবারের এই গোচরের দিকে তাকিয়ে রয়েছেন সারা দেশের জ্যোতিষপ্রেমীরা। আপনার রাশিতে এই গোচর ঠিক কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর চর্চা।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement