Ketu Rashifal: ছায়াগ্রহের কৃপায় দু'হাতে টাকা কামাবে চার রাশি, কবে থেকে শুরু সুসময়?Ketu Rashifal: গ্রহ-নক্ষত্রের ফেরে মাঝেমধ্যেই আমূল বদলে যায় মানুষের ভাগ্য। আগামী ৩১ মে, রবিবার তেমনই এক মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে চলেছে। ওই দিন রাত ২টো ২৮ মিনিটে ছায়াগ্রহ কেতু প্রবেশ করবে মাঘ নক্ষত্রের তৃতীয় পদে। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ২ অগস্ট পর্যন্ত কেতু এই অবস্থানেই আসীন থাকবে। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে শুভ ও ইতিবাচক পরিবর্তনের জোয়ার। বিশেষ করে আর্থিক ও আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বৃষ রাশি: এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য আশীর্বাদস্বরূপ। ব্যবসার প্রসার ঘটার পাশাপাশি আয়ের নতুন দিগন্ত খুলে যেতে পারে। চাকরিতে স্থায়িত্ব আসার সম্ভাবনা প্রবল। সামাজিক সম্মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। আধ্যাত্মিক ও ধর্মীয় কাজেও মন বসবে।
মিথুন রাশি: দীর্ঘদিনের জটিলতা ও মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে পারেন মিথুন রাশির জাতকরা। ব্যবসায় লাভের মুখ দেখার পাশাপাশি নতুন চাকরির সুযোগ আসার যোগ রয়েছে। ভ্রমণের মাধ্যমেও শুভ ফল মিলতে পারে এই সময়ে।
তুলা রাশি: অগ্রগতির চাকা দ্রুত ঘুরবে তুলা রাশির জাতকদের জীবনে। ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটিই সেরা সময়। কর্মক্ষেত্রে সম্মান ও পদমর্যাদা বাড়বে। পারিবারিক অশান্তি মিটে গিয়ে ফিরবে অনাবিল শান্তি।
কুম্ভ রাশি: আটকে থাকা পাওনা গণ্ডা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা। বিনিয়োগ থেকে মোটা টাকা রিটার্ন পাওয়ার আশা রয়েছে। আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে তীর্থযাত্রা বা কোনও ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা সাকার হতে পারে।