Lucky 3 রাশির কপাল খুলছে কোজাগরী পূর্ণিমা থেকে, পড়ুন Lakshmi Horoscope

কোজাগরী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই রাতে চাঁদ ১৬ কলায় পূর্ণ থাকে। রবিবার ত্রিগ্রহী যোগ। এর প্রভাবে কয়েকটি রাশির জীবনে আসতে পারে সুখবর। খুলে যেতে পারে ভাগ্যোন্নতির পথ।

Advertisement
Lucky 3 রাশির কপাল খুলছে কোজাগরী পূর্ণিমা থেকে, পড়ুন Lakshmi Horoscopeকোজাগরী পূর্ণিমার রাশিফল
হাইলাইটস
  • কোজাগরী লক্ষ্মীপুজোয় ত্রিগ্রহী যোগ।
  • কোন কোন রাশির জন্য এই সময় শুভ।

প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে উদাযাপিত হয় কোজাগরী পূর্ণিমা। এই দিনটি মহর্ষি বাল্মীকির জন্মজয়ন্তী হিসাবেও পরিচিত। কোজাগরী পূর্ণিমার রাতে চাঁদ ১৬ কলায় পূর্ণ থাকে। তার প্রতিটি কিরণ অমৃতের মতো। তাই এই তিথিতে লক্ষ্মীপুজোর বিশেষ গুরুত্ব। চলতি বছর ২৫ অক্টোবর, রবিবার কোজাগরী পূর্ণিমা। জ্যোতিষ অনুযায়ী, এই দিন রেবতী নক্ষত্র ও হর্ষণ যোগের সংযোগ থাকবে। রবিবার হওয়ায় তিথিটির গুরুত্ব আরও বেড়েছে। তুলা রাশিতে সূর্য, বুধ ও শুক্রের অবস্থানের ফলে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। জ্যোতিষে গ্রহের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাবে ৩ রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং ভাগ্যোন্নতির সম্ভাবনা। দেখে নেওয়া যাক, কোন তিন রাশির জন্য এই সময় শুভ হতে পারে।

কর্কট রাশি: কোজাগরী পূর্ণিমার সময় কর্কট রাশির জাতক ও জাতিকাদের জীবনে সুখের পরিবেশ। মানসিক শান্তি ও ইতিবাচকতা অনুভব করবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। যার ফলে মন ভাল থাকবে। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। পরিশ্রমের যথাযথ ফল পাবেন। আর্থিক দিক থেকেও লাভের যোগ। বেশ কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের চেষ্টার ভাল ফল পেতে পারেন। অর্থ উপার্জনের নতুন সুযোগও সামনে আসতে পারে।

কন্যা রাশি: আপনার জন্য এই সময়টা শুভ। জীবনের কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। সাফল্যের পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা। সম্মান ও প্রতিপত্তি বাড়ূবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলূবে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হওয়ার যোগ। কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ। পারিবারিক সুখ-শান্তি। প্রিয়জনদের সান্নিধ্য।

মকর রাশি: কোজাগরী পূর্ণিমার সময়টি লাভজনক আপনার জন্য। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কিছু কাজ এগিয়ে যেতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। বিয়ের কথাবার্তা পাকা হতে পারে। বড় সুখবরও পেতে পারেন। নিজের লক্ষ্যপূরণের পথে সাহায্য মিলতে পারে। প্রেমের সম্পর্কেও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। পরিবারে সুখ-শান্তি। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement