শ্রীকৃষ্ণের প্রিয় ৪ রাশিভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধুমধাম করে উদযাপিত হয় জন্মাষ্টমী। চলতি বছর তারিখটা শুক্রবার, ৪ সেপ্টেম্বর। এই দিন উপবাস রেখে গোপালের পুজো করেন ভক্তরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এমন ৪টি রাশি রয়েছে, যারা শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এই সব রাশির জাতক ও জাতিকাদের উপর থাকে শ্রীকৃষ্ণের কৃপা। তাঁরা জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পান। অর্জন করেন অর্থ-সম্পত্তি এবং মান-সম্মান। জীবনে বাধাবিঘ্নও তুলনামূলকভাবে কম আসে। সাফল্যের পথও মসৃণ হয়।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে। এই রাশির মানুষ সাধারণত পরিশ্রমী, সৎ এবং বুদ্ধিমান হন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পান। জীবনে অর্থাভাব খুব একটা দেখা যায় না। সময়ের সঙ্গে তাঁরা বিপুল ধন-সম্পত্তির অধিকারী হতে পারেন। বিশেষ করে ৪০ বছর বয়সের পর জীবন সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। পারিবারে সুখ। সমাজে বাড়ে মান-সম্মান।
তুলা রাশি: এই রাশির অধিপতি গ্রহ শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সৌন্দর্য, প্রেম, শিল্প এবং সঙ্গীতের প্রতীক হিসাবে ধরা হয়। এই রাশির জাতক ও জাতিকারা জীবনে ভারসাম্য রেখে চলতে পছন্দ করেন। তাঁরা ন্যায়পরায়ণও হন। শুক্রের প্রভাবের কারণে এই রাশির জাতক ও জাতিকারা বিলাস ও বৈভবে কাটাতে পছন্দ করেন। শ্রীকৃষ্ণের কৃপায় এই রাশির জাতক ও জাতিকারা জীবনে প্রচুর মান-সম্মান, সুখ এবং সমৃদ্ধি লাভ করেন।
ধনু রাশি: এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে বিষ্ণুর বিশেষ সম্পর্ক রয়েছে। আর শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। সেই কারণে ধনু রাশির জাতক ও জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। এই রাশির জাতক ও জাতিকারা জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য উপভোগ করতে ভালবাসেন। সমাজেও তাঁদের সম্মান ও প্রতিষ্ঠা বাড়ে। কর্মজীবনে পদোন্নতি করেন। জীবনে প্রচুর অর্থ কামান।
মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই সৌভাগ্যের অধিকারী হন। গোপালের কৃপা তাঁদের উপর সবসময়
থাকে। জীবনে সহজেই সাফল্য পান। অর্থ-সম্পত্তি লাভ করেন। জীবন সুখ ও সমৃদ্ধিতে কাটে। দাম্পত্য জীবনও সুখী। সমাজে সম্মান ও প্রতিষ্ঠা বাড়ে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটিয়ে সাফল্য অর্জন করতে পারেন মীন রাশির জাতক ও জাতিকারা।