মঙ্গল ও বুধের অ্যাক্টিভ কানেকশনে ত্রিএকাদশ রাজযোগবৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের চলাচল ও অন্য গ্রহের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। যখন দুটি প্রভাবশালী গ্রহ একটি নির্দিষ্ট অবস্থানে আসে, তখন তা বিভিন্ন রাশিচক্রকেও প্রাভাবিত করে। জ্যোতিষীরা বলছেন, আজ থেকে, মঙ্গল এবং বুধের বিশেষ সম্পর্ক লাভ-দৃষ্টি যোগ তৈরি করতে চলেছে। যা জ্যোতিষশাস্ত্রীয় গণনায় ত্রিকদশ রাজযোগ নামেও পরিচিত।
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে শক্তি, সাহস, নেতৃত্ব এবং কর্মদক্ষতার গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, বুধ গ্রহ বুদ্ধিমত্তা, যুক্তি, যোগাযোগ, ব্যবসা এবং গণনার সঙ্গে যুক্ত। তাই, এই দুটি গ্রহের বিশেষ সংযোগ একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, কর্মজীবন এবং আর্থিক বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ গঠিত হওয়া এই যোগের প্রভাব নির্দিষ্ট কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে। এরফলে কর্মসংস্থান, ব্যবসা, বিনিয়োগ এবং আয়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা যাবে।
মেষ রাশি:
মঙ্গল ও বুধের এই সংযোগ মেষ রাশির জন্য উপকারী হতে পারে। এই সময়ে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জাতক-জাতিকার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। যারা চাকরি করেন, তারা পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন কোনও দায়িত্বের বিষয়ে সুসংবাদ পেতে পারে। যদি দীর্ঘদিন কোথাও টাকা আটকে থাকে বা টাকা ধার দেওয়া থাকে, তবে সেই টাকা ফেরত পেতে পারেন।
মিথুন রাশি:
মঙ্গল ও বুধের যুতির ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে পজিটিভ ফল আসবে। কর্মক্ষেত্রে জাতক-জাতিকার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা কর্তৃপক্ষের নজরে আসতে পারে। বসের কাছ থেকে প্রশংসা কর্মজীবনে উন্নতির সুযোগ আনতে পারে।
পারিবারিক জীবনের কিছু সমস্যাও এই সময় থেকে কমে আসবে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো দীর্ঘদিনের বিবাদ অমীমাংসিত থাকলে তার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার এটা ভালো সময়। এই সময়ে আপনার আত্মবিশ্বাসও অটুট থাকবে।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ থেকে শুরু হওয়া সময়টি আর্থিক ও পেশাগত ক্ষেত্রে অনুকূল হতে পারে। কঠোর পরিশ্রম ফল দিতে পারে এবং আপনি কর্মক্ষেত্রে একটি নিজস্ব পরিচয় গড়ে তুলতে পারবেন। সিংহের জাতক-জাতিকাদের জন্য এটা সুচিন্তিত বিনিয়োগ এবং আর্থিক পরিকল্পনার সময়। আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি:
মঙ্গল ও বুধের এই সংযোগ তুলা রাশির জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। ব্যবসায়ীরা নতুন সুযোগ খুঁজে পেতে পারেন, যা ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা লাভজনক প্রমাণিত হতে পারে।
চাকুরিজীবী ব্যক্তিরাও কর্মজীবনে উন্নতির সুযোগ পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাঁদের পজিটিভ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরাও একটি ভালো প্রস্তাব পেতে পারেন। জীবনে আরাম ও বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।