লক্ষ্মী নারায়ণ রাজযোগ সেপ্টেম্বরেসেপ্টেম্বর মাসটি গ্রহদের গোচর, অবস্থান পরিবর্তনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মাসে শুক্র ও বুধের অবস্থানের পরিবর্তনের ফলে মালব্য রাজযোগ, ভদ্র রাজযোগ, লক্ষ্মী-নারায়ণ রাজযোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের পেশা, ব্যবসা, আর্থিক অবস্থা এবং দাম্পত্য জীবনে এই 'রাজযোগ'-এর প্রভাব পরিলক্ষিত হতে পারে। বৃষ, মিথুন, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়কালটি বিশেষ ফলপ্রসূ হতে পারে। পাশাপাশি, দাম্পত্য জীবন আরও সুখের হয়ে উঠতে পারে এবং প্রেমজীবনে রোম্যান্সের সঞ্চার হতে পারে।
সেপ্টেম্বর মাসের শেষের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক বিন্যাস ঘটতে চলেছে। ২৬ সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে, যেখানে শুক্র গ্রহ আগে থেকেই অবস্থান করছে। বুধ ও শুক্রের এই মিলনের ফলে 'লক্ষ্মী-নারায়ণ রাজযোগ' গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই যোগটি সম্পদ, বুদ্ধি, ব্যবসা এবং পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের সাথে সম্পর্কিত। এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি, নতুন প্রকল্প লাভ এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগের ফলে অত্যন্ত লাভের মুখ দেখতে পারেন ৷ পার্থিব সুখ পাবেন, ভবিষ্যতের নানান যোজনা সম্পন্ন হতে পারে ৷ শরীর স্বাস্থ্য ভাল থাকবে অত্যন্ত পরিমাণে, পৈতৃক সম্পত্তি পাবেন ৷ সন্তানের জন্য সম্পত্তি পাবেন আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত ভাবে চলবে জীবন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ দুরন্ত মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকারা ৷ আয়ের নতুন নতুন স্রোত তৈরি হবে, এই রাজযোগ আয়ের ঘরে একটি বড়সড় বেঞ্চমার্ক তৈরি করবে ৷ জীবনে আনন্দ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে ৷ শেয়ার, সাট্টা থেকে ভালই রোজগার হতে চলেছে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ৪৬ মাস পরে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করতে চলেছে। জবরদস্ত লাভের ফলে জাতক-জাতিকারা পাবেন আরও সুন্দর ও সুরক্ষিত সময়। রাশির লগ্নে এই রাজযোগ তৈরি হচ্ছে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হবে। এবার নতুন করে জীবন শুরু হতে চলেছে ৷ অংশীদারিত্বের কাজে বিশেষ পরিমাণে লাভ হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা হঠাৎ করে লাভের মুখ দেখতে পারবেন। জীবনের নানান সমস্যার সমাধান হতে চলেছে ৷ পূর্ণ হবে জীবনের চাওয়া পাওয়ার ষোলোআনা ৷ চাকরি ও ব্যবসায় সমান তালে উন্নতি হবে। পড়ে থাকা কাজ এবার সম্পন্ন হবে। পরিশ্রমের বিরাট ফল পাবেন, নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা।