লক্ষ্মী নারায়ণ রাজযোগজ্যোতিষ মতে, শুক্র ও বুধ অত্যন্ত শুভ দুই গ্রহ। এই দুই গ্রহ টাকা, সমৃদ্ধি, আরাম, বুদ্ধিমত্তা, ব্যবসা ও অর্থনৈতিক অগ্রগতির প্রতীক। আর যখনই শুক্র ও বুধের বিশেষ সংযোগ তৈরি হয়, তখনই তৈরি হয়ে যায় অতি শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ। আর ২২ নভেম্বর, ২০২৬ এই যোগই তৈরি হচ্ছে। এই যোগে বিরাট উন্নতি হবে ৪ রাশির। আর্থিক উন্নতি চরম জায়গায় পৌঁছে যাবে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। সেই সঙ্গে জীবনে সুখ বাড়বে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
মেষ রাশি
এই রাশির জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ দারুণ সময় নিয়ে আসবে। চাকরিতে হবে প্রোমোশন। বিরাট মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসাতেও ভাল করবেন। নতুন কোথাও দোকান খুলতে পারবেন। সেই সঙ্গে বিনিয়োগে বিরাট লাভ মিলবে। আর্থিক সমস্যা মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে টাকা। এই সময় সুখ ও সমৃদ্ধিও বাড়তে পারে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হন।
বৃষ রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগে ভাগ্যের দরজা খুলে যাবে বৃষ রাশির। হুট করে হবে সমস্যার সমাধান। শুধু তাই নয়, আর্থিক সমস্যা মিটবে। কাজের জায়গায় এবার পরিশ্রমের ফল মিলবে। প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পাশাপাশি এই সময় ব্যবসায় বিরাট লাভ হতে পারে। আর্থিক অবস্থা ফিরবে। জীবনে বিলাসিতা করার সুযোগ পাবেন। মিটে যাবে অনেক জটিলতা। তাই দুশ্চিন্তা করবেন না।
কন্যা রাশি
এই রাশির জন্যও অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। অর্থের সঙ্কট থাকবে না। অনেক টাকা বাড়বে আয়। ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন। সেই সঙ্গে বাড়বে নেটওয়ার্কিং। নতুন মানুষজনের সঙ্গে পরিচয় হবে। তাঁরা আপনাকে এগিয়ে নিয়ে যাবেন।
বুদ্ধি করে নতুন বিনিয়োগ করলে দারুণ রিটার্ন পাবেন। অনেক আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। ব্যবসা বড় হবে। সুখ আসবে জীবনে।
তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগ হচ্ছে অ্যাক্টিভ। তাতেই সেরা সুযোগ পাবে তুলা রাশির জাতক ও জাতিকারা। নিজের সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। টাকা নিয়ে চিন্তা শেষ। শুধু তাই নয়, ইনকামও হবে অনেক জায়গা থেকে। এছাড়া ব্যবসা বড় হবে। মিটে যাবে পারিবারিক লড়াই। সকলে মিলে সুখে দিন কাটাতে পারবেন। তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।