লক্ষ্মী নারায়ণ রাজযোগজ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহেরা চাল বদলালে মানব জীবনে সরাসরি প্রভাব পড়ে। তৈরি হয় নতুন যোগ। আর ২০২৬ সালের মে মাসেই এমন একটা বিশেষ যোগ তৈরি হতে চলেছে। এই যোগের নাম হল লক্ষ্মী নারায়ণ রাজযোগ। ধন, বৈভব, সুখের কারক শুক্র এবং বুদ্ধি, ব্যবসার কারক বুধ মিলে এই যোগ তৈরি করছে। যার ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে। টাকার অভাব হবে দূর।
১৪ মে শুক্র পৌঁছবে মিথুন রাশিতে। আর ২৯ মে বুধও এই রাশিতে গোচর করবে। যার ফলে এই শুভ যোগ তৈরি হতে চলেছে। এই যোগে মালামাল হবে ৪ রাশি। এই সব রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরবে।
লক্ষ্মী নারায়ণ রাজযোগ কী?
জ্যোতিষ মতে, অত্যন্ত প্রভাবশালী রাজযোগ হল লক্ষ্মী নারায়ণ রাজযোগ। শুক্র এবং বুধ একই রাশিতে এসে এই যোগ তৈরি করে। এই যোগ তৈরির ফলে ব্যক্তির টাকার অভাব শেষ হয়। তিনি সফল হন। এমনকী তাঁর বুদ্ধি খুলে যায়। পাশাপাশি মেলে সামাজিক প্রতিষ্ঠা, কেরিয়ারে উন্নতি হয় ও ব্যবসা বাড়ে।
তাই এই যোগে কোন কোন রাশির উন্নতি হবে, সেটা জেনে নিন।
মিথুন রাশি
এই যোগে সবথেকে ভাল ফল পাবে মিথুন রাশি। চাকরিতে বিরাট উন্নতি হতে পারে। ব্যবসাতেও হবেন লাভবান। পাশাপাশি অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকার সমস্যা হবে দূর। সফল হবেন। তাই মিথুন রাশির জাতকেরা এবার ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্য রাশি
লক্ষ্মী নারায়ণ যোগে চাকরিতে এগিয়ে যাবেন এই রাশির জাতকেরা। নতুন দায়িত্ব পাবেন। বস আপনাকে বিশ্বাস করবেন। শুধু তাই নয়, পুরনো কাজে সাফল্য মিলবে। এছাড়া বাড়বে ব্যবসা। বাম্পার উন্নতি হবে। তাই মাথা থেকে এবার চিন্তা বের করে দিন।
তুলা রাশি
এই বিশেষ যোগ ভাগ্য ফেরাবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের। আপনারা ব্যবসায় সফল হবেন। নতুন ডিল পেতে পারেন। পাশাপাশি বিনিয়োগে দারুণ রিটার্ন পাবেন। আয়ের নতুন রাস্তাও এই সময় খুলে যাবে। তাই টাকা নিয়ে আর ভাববার প্রয়োজন পড়বে না।
ধনু রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগে ভাগ্য চমকাবে ধনু রাশির। নতুন চাকরি হতে পারে। এমনকী পুরনো চাকরিতে বাড়তে পারে মাইনে। সেই সঙ্গে ব্যবসায় বিরাট লাভ হতে পারে। ক্লায়েন্ট আপনাদের কাজে খুশি হবেন। অনেক দিন ধরে কোনও কেস বা বিবাদ চললে মিটে যাবে। জীবনের সব ক্ষেত্রেই সফল হবেন। বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।