লক্ষ্মী নারায়ণ রাজযোগে লাকি রাশি।গ্রহের গতিপথে বড় পরিবর্তন হতে চলেছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। পঞ্জিকা অনুযায়ী, গ্রহের রাজকুমার বুধ ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৮ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করবেন শুক্র। বুধ ও শুক্রের সংযোগই হল লক্ষ্মীনারায়ণ যোগ। এই রাজযোগে ধন, সুখ-সুবিধা, ব্যবসা, বুদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি লাভ হয়। জ্যোতিষশাস্ত্রে বুধ হল বুদ্ধি, ব্যবসা, যুক্তি এবং যোগাযোগের কারক গ্রহ। অন্যদিকে, শুক্র হলেন ধন, বৈভব, পার্থিব সুখ-সুবিধা ও ঐশ্বর্যের কারক। তাই এই দুই গ্রহের সংযোগে আর্থিক ও ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ।
জ্যোতিষ অনুযায়ী, বুধ ও শুক্রের সংযোগে তৈরি লক্ষ্মীনারায়ণ যোগকে অত্যন্ত শুভ। বুধ বিষ্ণু এবং শুক্র দেবী লক্ষ্মীর প্রতীক। সেই কারণেই এই যোগকে ধন, বুদ্ধি, বৈভব, সুখ ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত করা হয়। শুক্রের পরবর্তী গতি পরিবর্তন পর্যন্ত এই যোগের প্রভাব থাকবে। এই যোগে আর্থিক পরিস্থিতি মজবুত হওয়া, ব্যবসায় নতুন সুযোগ আসা এবং কর্মজীবনে উন্নতির সম্ভাবনা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উন্নতি হবে।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা ভাল সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। তবে বড় কোনও বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধ-শুক্রের এই অবস্থান অর্থ এবং সুখ-সুবিধার দিক থেকে শুভ হতে পারে। ব্যবসায় নতুন চুক্তি আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের আর্থিক লাভ বা বেতনবৃদ্ধির সুখবর আসতে পারে। পরিবারের সুখ-সুবিধার জন্য খরচ বাড়তে পারে।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ কর্মজীবন এবং আর্থিক উন্নতির নতুন সুযোগ নিয়ে আসতে পারে। চাকরিতে পদোন্নতি, বেতনবৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে সাফল্য আসতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা।
সিংহ রাশি: এই রাশির জাতকরাও এই সময়ে আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পরিচিতি এবং প্রভাব বাড়তে পারে। ব্যবসায়ীদের নতুন সুযোগ আসতে পারে। তবে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেওয়াই ভাল।