ধনতেরসে লক্ষ্মীনারায়ণ রাজযোগে Lucky 4 রাশি হবে মালামাল, পড়ুন Lakshmi Narayan Rajyog Lucky Zodiacs

ধনতেরসে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। যা জ্যোতিষ দিক থেকে অত্যন্ত শুভ। এর প্রভাব পড়বে একাধিক রাশির জাতক ও জাতিকার উপর। কেরিয়ারে হবে উন্নতি।

Advertisement
ধনতেরসে লক্ষ্মীনারায়ণ রাজযোগে Lucky 4 রাশি হবে মালামাল, পড়ুন Lakshmi Narayan Rajyog Lucky Zodiacsরাশিফল
হাইলাইটস
  • ধনতেরসে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ।
  • মালামাল হবে ৪ রাশির জাতক।

বুধ ও শুক্রের সংযোগে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে সুখসমৃদ্ধি, ধনসম্পত্তি, ঐশ্বর্য ও সম্মান প্রতিপত্তির প্রতীক হিসেবে মনে করা হয়। চলতি বছর ৬ নভেম্বর শুক্রবার উদযাপিত হবে ধনতেরস। ওই সময় থাকবে এই রাজযোগ। জ্যোতিষ অনুযায়ী, বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক গ্রহ বুধ। আর সুখ, বিলাসিতা, প্রেম ও ঐশ্বর্যের কারক শুক্র। দুই গ্রহ একই রাশিতে থাকলে তৈরি হয় লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই যোগের প্রভাব ৪ রাশির জাতক ও জাতিকাদের আয়বৃদ্ধির সম্ভাবনা। কর্মক্ষেত্রেও উন্নতির নতুন সুযোগ আসতে পারে।
 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন। ভাগ্যের সহায়তা মিলবে। জীবনের একাধিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। কাজে মনোযোগ বাড়বে। ভাল কাটবে প্রেমের জীবনও । সম্পর্কে থাকবে মাধুর্য। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বপ্নপূরণ হতে পারে। ব্যক্তিত্বের মধ্যেও ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টা ভাল যাবে। বাড়বে কথাবার্তার দক্ষতা। বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। বাড়বে আত্মবিশ্বাস ও সাহস। চাকরিজীবীরা লাভবান হবেন। স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। নিজের লক্ষ্যে পৌঁছনো সহজ হবে।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই যোগ অত্যন্ত শুভ। জীবনে দীর্ঘ দিন ধরে চলা সমস্যাগুলি কেটে যাবে। নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হবেন। সমাজে সম্মান বাড়ার যোগ। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হোন।

তুলা রাশি: এই রাশির জাতকদের সম্মান বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য সময়টি অনুকূল। আর্থিক পরিস্থিতি ভাল থাকার সম্ভাবনা। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। দীর্ঘ দিনের একাধিক ইচ্ছাপূরণ। দাম্পত্য জীবনও অনুকূল থাকবে।
 

POST A COMMENT
Advertisement