Lakshmi Narayan Yog 2026: ২৯ মে থেকে চাকরি ও ব্যবসায় বাম্পার সময়, লক্ষ্মী নারায়ণ রাজযোগে মালামাল ৪ রাশি

মে মাসের শেষের সময়টা দারুণ কাটতে চলেছে। কারণ, এই সময় মিথুন রাশিতে অতি শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। আর এই রাজযোগে কিছু রাশির উন্নতি হবে। 

Advertisement
২৯ মে থেকে চাকরি ও ব্যবসায় বাম্পার সময়, লক্ষ্মী নারায়ণ রাজযোগে মালামাল ৪ রাশিলক্ষ্মী নারায়ণ রাজযোগ
হাইলাইটস
  • মে মাসের শেষের সময়টা দারুণ কাটতে চলেছে
  • এই সময় মিথুন রাশিতে অতি শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে
  • এই রাজযোগে কিছু রাশির উন্নতি হবে

মে মাসের শেষের সময়টা দারুণ কাটতে চলেছে। কারণ, এই সময় মিথুন রাশিতে অতি শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। আর এই রাজযোগে কিছু রাশির উন্নতি হবে। 

আসলে ১৪ মে ২০২৬ থেকে মিথুন রাশিতে বিরাজ করছে শুক্র। আর ২৯ মে ২০২৬ বুধও মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। যার ফলে মিথুন রাশিতে বুধ এবং শুক্রের যুতি তৈরি হবে। এই যুতিকে লক্ষ্মী নারায়ণ রাজযোগ বলা হয়। আর এই রাজযোগ ৮ জুন ২০২৬ পর্যন্ত সক্রিয় থাকবে। আর এই রাজযোগ ৫ রাশির জাতক ও জাতিকাদের জন্য দারুণ সময় নিয়ে আসবে। তাই ঝটপট সেই সকল রাশি সম্পর্কে জেনে নিন।

১. বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে ভাল সময় আসবে। লক্ষ্মী নারায়ণ রাজযোগে আপনাদের আর্থিক উন্নতিও হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কোথাও আটকে থাকা টাকা পেয়ে যাবেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

২. মিথুন রাশি
এই রাশির জন্যও বুধ এবং শুক্রের যুতি ভাল ফল এনে দেবে। লক্ষ্মী নারায়ণ রাজযোগে বিরাট লাভ হবে। প্রোমোশন পেতে পারেন। নতুন চাকরিও হতে পারে। মিলতে পারে অফার লেটার। আপনাদের আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাশাপাশি টাকার সমস্যা এবার হয়ে যাবে শেষ।

৩. কন্যা রাশি
লক্ষ্মী-নারায়ণ রাজযোগ কন্যা রাশির জন্যও সুখবর নিয়ে আসবে। হঠাৎ করেই বিরাট লাভ হতে পারে। কেরিয়ারে বসের সাহায্য মিলবে। ব্যবসায় পাওয়া যাবে বড় অর্ডার। যাঁরা চাকরি করছেন, তাঁরা পরিশ্রমের দারুণ ফল পাবেন। ইনকাম বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

৪. সিংহ রাশি
আপনাদের মান-সম্মান বাড়বে। কিছু মানুষ বড় পদ পাবেন। প্রোমোশন হওয়ার সম্ভাবনা প্রবল। সরকারি কাজ যাঁরা করছেন, তাঁদের উন্নতি প্রায় নিশ্চিত। এই সময় ব্যবসাতেও বিরাট লাভ হবে। পাশাপাশি ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে পারবেন। পরিবারে সমস্যা মিটে যাবে। 

Advertisement

৫. তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগ সেরা সময় নিয়ে আসবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। হঠাৎ টাকা পাবেন। অর্থ সঙ্কট মিটে যাবে। খরচা কাবু করতে পারবেন। এই সময় কেরিয়ারেও বিরাট উন্নতি হবে। ব্যবসাতেও এগিয়ে যাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement