Lucky 4 রাশির কেরিয়ারে আজ শুরু গোল্ডেন টাইম, পড়ুন Lakshmi Narayan Career Horoscope

লক্ষ্মী নারায়ণ যোগ শুরু। একাধিক রাশির জাতক ও জাতিকাদের অর্থ এবং কেরিয়ারে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জ্যোতিষ মত।

Advertisement
Lucky 4 রাশির কেরিয়ারে আজ শুরু গোল্ডেন টাইম, পড়ুন Lakshmi Narayan Career Horoscopeলক্ষ্মী নারায়ণ যোগ
হাইলাইটস
  • আজ লক্ষ্মী নারায়ণ যোগ শুরু।
  • ৪ রাশির জাতক ও জাতিকারা পাবেন শুভ ফল।

গ্রহের সংযোগে তৈরি হয় একাধিক শুভ যোগ। তার বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এমনই একটি যোগ হল লক্ষ্মীনারায়ণ যোগ। জ্যোতিষ মতে, এই যোগকে অর্থ, সুখ এবং সাফল্যের সঙ্গে যুক্ত করে দেখা হয়। বুধ এবং শুক্র একই রাশিতে অবস্থান করলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। বুধকে বুদ্ধি, যুক্তি এবং ব্যবসার কারক গ্রহ বলা হয়। অন্যদিকে, শুক্র অর্থ, ঐশ্বর্য এবং বিলাসিতার সঙ্গে সম্পর্কিত। এই দুই গ্রহ একসঙ্গে অবস্থান করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনুকূল ফল মেলে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগের প্রভাব থাকবে ৬ নভেম্বর পর্যন্ত। লাভবান হবেন ৪ রাশির জাতক।

মিথুন রাশি:  এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই যোগ কেরিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের কোনও লাভজনক চুক্তি বা নতুন প্রকল্প থেকে লাভ হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ আসতে পারে। আয়ের উৎস বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা। যাঁরা পছন্দের চাকরির সন্ধান করছেন, তাঁরাও এই সময়ে কোনও সুখবর পেতে পারেন।

কন্যা রাশি: লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই রাশির জাতক ও জাতিকারা অর্থকড়ির ব্যাপারে লাকি হবেন। আয় বাড়ানোর নতুন সুযোগ আসতে পারে। ব্যবসা থেকেও ভাল লাভ পাওয়ার সম্ভাবনা। আগে করা কোনও বিনিয়োগ থেকেও লাভের মুখ দেখতে পারেন। নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার ভাবনা তৈরি হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রেও সময়টি অনুকূল। এই সময়ে সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে। আগের তুলনায় আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা।

তুলা রাশি: এই রাশিতেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। তাই জাতক ও জাতিকারা শুভ ফল পাবেন। ব্যবসায় লাভের সুযোগ বাড়তে পারে। আর্থিক সমস্যা থেকেও স্বস্তি মিলতে পারে। পরিবারে সুখের পরিবেশ। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা। বাড়ি, গাড়ি বা চাকরি সংক্রান্ত কোনও সুখবর আসতে পারে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁদের সামনে আরও ভাল সুযোগ।

Advertisement


বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও লক্ষ্মীনারায়ণ যোগ লাভজনক।  ব্যবসায় লাভের সম্ভাবনা। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে। বাড়বে বিলাসিতা। পরিবারে সুখ। স্বাস্থ্যও ঠিক থাকবে। শত্রুদের থেকে সাবধান থাকুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

POST A COMMENT
Advertisement