লক্ষ্মী নারায়ণ যোগবৈদিক জ্যোতিষে মতে, রাজযোগ যে কোনও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আর ২০২৬ সালে এমন অনেক যোগ তৈরি হচ্ছে। এই যেমন তৈরি হয়েছে লক্ষ্মী নারায়াণ যোগ। এর ফলে অনেকের জীবন উন্নতি ছুঁয়ে ফেলবে। ব্যবসা বৃদ্ধি হবে। হাতে আসবে টাকা।
আসলে এই যোগ তখন তৈরি হয়, যখন ব্যবসা এবং বাণীর দেবতা বুধ, ধন-সুখ বৈভবের দেবতা শুক্র একসঙ্গে আসে। আর এবার বুধ এবং শুক্রের যুতি কুম্ভ রাশিতে হতে চলেছে। এখানে আবার প্রথম থেকেই উপস্থিত কয়েছে রাহু। আর সেই কারণে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এমনকী লক্ষ্মী নারায়াণ যোগও থাকছে।
জ্যোতিষ জানাচ্ছে, ৬ ফেব্রুয়ারি রাত ১টা বেজে ১৫ মিনিটে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। আর বুধ এবং রাহু সেখানে প্রথম থেকেই রয়েছে। আর এই শুভ যোগ থাকবে ২ মার্চ ২০২৬ পর্যন্ত। যার ফলে এই সময় ৩ রাশির লাভের মুখ দেখবে।
তাই আসুন সেই ৩ রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক-
মেষ রাশি
মেষ রাশির জন্য এই সময়টা খুবই ভাল যাবে। আপনাদের হাতে আসবে টাকা। চাকরিতে হবে বিরাট উন্নতি। নতুন দায়িত্বও পেয়ে যেতে পারেন।
যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও এই সময়টা ভাল কাটাতে পারবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। এছাড়া সামাজিকভাবে মানসম্মান বৃদ্ধি পাবে। তাই এখন থেকে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
মিথুন রাশির জীবনেও গোল্ডেন টাইম শুরু। ভাগ্য বদলে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ধন লাভ হবে। উচ্চ শিক্ষার দিকে যাঁরা এগতে চাইছেন, তাঁদের চিন্তার কিছু নেই। ভাল সুযোগ মিলবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ভাল ফল হতে পারে। এছাড়া এই সময় সংসার জীবনেও শান্তি আসবে। বড়দের আশীর্বাদ পাবেন।
তুলা রাশি
এই রাশির জাতকেরাও দারুণ সময় কাটাতে পারবেন। আপনারা প্রেম-ভালোবাসায় নতুন দিশা পাবেন। সংসারে অশান্তি শেষ হবে। দাম্পত্য এগিয়ে যাবে নদীর স্রোতের মতো।
এছাড়া যাঁরা চাকরি করছেন, তাঁরা প্রোমোশন পেতে পারেন। পুরনো বিনিয়োগে মিলবে লাভ। পাশাপাশি ব্যবসাতেও উন্নতির আশা রয়েছে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।