4 Lucky রাশির কপাল খুলছে পিতৃপক্ষে, পড়ুন Laxmi Narayan Rajyog Career Horoscope

আগামী ২৬ সেপ্টেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করতেই শুক্র ও বুধের যোগ। লক্ষ্মী-নারায়ণ রাজযোগ তৈরি হবে। পিতৃপক্ষের শুরুর দিনেই তৈরি হওয়া এই বিশেষ যোগ সুদিন আনবে।

Advertisement
4 Lucky রাশির কপাল খুলছে পিতৃপক্ষে, পড়ুন Laxmi Narayan Rajyog Career Horoscope লক্ষ্মী নারায়ণ রাজযোগে লাকি রাশি
হাইলাইটস
  • ২৬ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ।
  • ৪ রাশি হবে মালামাল।

২৬ সেপ্টেম্বর। জ্যোতিষ ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরল যোগ ওই দিনে। ওই দিন থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। আবার ওই দিনেই বুদ্ধি, ব্যবসা এবং যোগাযোগের কারক গ্রহ বুধ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুযায়ী, তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করছে ধন-সম্পদের কারক শুক্র। ২৬ সেপ্টেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করতেই শুক্র ও বুধের যোগে তৈরি হবে অত্যন্ত শুভ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। পিতৃপক্ষের শুরুর দিনেই তৈরি হওয়া এই বিশেষ যোগ ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য আর্থিক সমৃদ্ধি নিয়ে আসতে পারে। দেখে নেওয়া যাক, ২৬ সেপ্টেম্বর থেকে কোন কোন রাশির সুদিন শুরু।

মিথুন রাশি: বুধ মিথুন রাশির অধিপতি। জাতক-জাতিকারা বড় সাফল্য পেতে পারেন। হঠাৎ অর্থলাভেরও জোরালো যোগ তৈরি হচ্ছে। যাঁরা শেয়ার বাজার, গবেষণা বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁরা প্রত্যাশার তুলনায় দ্বিগুণ লাভ পেতে পারেন।

তুলা রাশি: বুধ আপনার ভাগ্য ফেরাবে। ব্যক্তিত্বে নতুন জেল্লা আসবে। আকর্ষণ বাড়বে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথার প্রভাবে আটকে 
থাকা কাজও মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে সম্মান, পদ ও প্রতিপত্তি বাড়ার যোগ।

মকর রাশি: লক্ষ্মী-নারায়ণ রাজযোগে কেরিয়ারে উন্নতি। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর আসতে পারে। যাঁরা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা ভাল কোনও সংস্থা থেকে সুযোগ পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত পুরনো কোনও বিবাদ মিটে যেতে পারে।

কুম্ভ রাশি: ভাগ্যের তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ। পিতৃপক্ষের প্রথম দিন থেকেই ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যার সমাধান হতে পারে। দূরের কোনও সফর থেকে বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা।

কোন কোন বিষয়ে সতর্ক

Advertisement

বুধ বুদ্ধি ও বাক্‌শক্তির কারক গ্রহ। তাই এই সময়ে কাউকে কথায় আঘাত না দেওয়াই ভাল। সাত্ত্বিক জীবনযাপন করুন। রোজ শৃঙ্খলার জীবন কাটান। 

POST A COMMENT
Advertisement