Love Horoscope: ভালবাসার মানুষের থেকে পাবেন দারুণ সারপ্রাইজ! অগাস্টে প্রেমে লাকি হবে কোন কোন রাশি?

গ্রহ-নক্ষত্রের ফেরে প্রভাব পড়তে পারে প্রেমজীবনেও। জ্যোতিষবিদ্যায় বিশ্বাসীরা মনে করেন এমনটাই। অগাস্টে কোন কোন রাশির জাতকরা প্রেমে লাকি হবেন?

Advertisement
ভালবাসার মানুষের থেকে পাবেন দারুণ সারপ্রাইজ! অগাস্টে প্রেমে লাকি হবে কোন কোন রাশি?প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রেমের পথে কেউ পান গোলাপ, কেউ আবার কাঁটা
  • গ্রহ-নক্ষত্রের ফেরেও প্রভাব পড়তে পারে প্রেমজীবনে
  • অগাস্টে প্রেমে লাকি হবেন কোন কোন রাশির জাতকরা?

কথায় বলে, কার মনে কী আছে, তা বোঝা যায় না। ফলে প্রেমে পড়লেও বলতে গিয়ে হোঁচট খান অনেকেই। কারণ প্রেমের পথে কেউ পান গোলাপ, কেউ আবার কাঁটা। যদিও প্রেমজীবনে কী ঘটতে পারে, তার আঁচ পাওয়া মোটেই কঠিন কিছু নয়। আবার জ্যোতিষে বিশ্বাসীরা মনে করেন গ্রহ-নক্ষত্রের ফেরেও প্রভাব পড়তে পারে প্রেমজীবনে। জ্যোতিষ মতে, অগাস্টে প্রেমে লাকি হবেন কোন কোন রাশির জাতকরা?

মেষ রাশি: প্রেমজীবনের সূচনা ভালই হবে এই রাশির জাতকদের। ভালবাসার মানুষের কাছ থেকে দারুণ চমক পেতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে দারুণ কিছু ঘটতে চলেছে। কারও কারও আবার নিজের সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়ে সততা বজায় রেখে কথা বললে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আলাপ-আলোচনার মাধ্যমে আপনার সন্দেহ দূর হতে থাকবে। 

মিথুন রাশি: নিজের প্রেমজীবনে খাঁটি সুখ খুঁজে পাবেন। সব কিছু আপনার জন্য দারুণ হবে। যাঁরা বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটা উপযুক্ত সময়। কারণ ইতিবাচক জবাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত দম্পতিরা গত সপ্তাহের সমস্ত  সমস্যা থেকে মুক্তি পাবেন। যাঁদের কিছু সময় আগে বিবাহবিচ্ছেদ হয়েছে, তাঁরা আবার ডেটিং করার কথা ভাবতে পারেন।

সিংহ রাশি: এমন কারও সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যাঁর সাহচর্য আগের তুলনায় বেশি সুখ বয়ে আনতে পারে আপনার জন্য। জোরালো ইঙ্গিত দেখা যাচ্ছে যে, এটি রোম্যান্টিক দিকে মোড় নিতে পারে। যা দারুণ এবং ভাল বলে প্রমাণিত হতে পারে। যদি সেটা করতে চান, তাহলে সমস্ত ভাল-খারাপ বিবেচনা করে নিতে হবে। ব্রেক-আপের পর যাঁরা নতুন সম্পর্কের কথা ভাবছেন, তাঁদের প্রথমে নিজেদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে।  

তুলা রাশি: সম্পর্কের কারণে সমস্যা বা বাধাবিপত্তির মুখে থাকা সিঙ্গেলদের জন্য দারুণ সময় আসবে। তাঁদের জীবনের সমস্ত সমস্যা যেন উবে যাবে। বিবাহিত দম্পতিরা, যাঁরা নিজেদের সম্পর্কে সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার নিষ্পত্তি করার জন্য নিজের সঙ্গীর সঙ্গে কথা বলতে হবে। 

Advertisement

কুম্ভ রাশি: আগের তুলনায় প্রেমজীবনে অনেক উন্নতি হবে। পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে। এমন সম্ভাবনা রয়েছে যে, আপনার সম্পর্ক এই মানুষটির সঙ্গে সম্পর্ক আরও পোক্ত হতে পারে।

 

POST A COMMENT
Advertisement